বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১২ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

শুটিং নয়, উত্তরার শপিং মলে হুলস্থুল কেনাকাটায় ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম!

শুটিং নয়, উত্তরার শপিং মলে হুলস্থুল কেনাকাটায় ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম! I ছবি : সংগৃহীত
শুটিং নয়, উত্তরার শপিং মলে হুলস্থুল কেনাকাটায় ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম! I ছবি : সংগৃহীত

পর্দার ‘কাবিলা’ কিংবা ‘হাবু ভাই’রা যখন একসঙ্গে হন, তখন হুলস্থুল কাণ্ড ঘটাটাই স্বাভাবিক। তবে এবার কোনো নাটকের সেটে নয়, খোদ রাজধানীর উত্তরার একটি শপিং মলে দলবেঁধে কেনাকাটা করতে দেখা গেল ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমকে। রবিবার সন্ধ্যায় উত্তরার ‘সেন্টার পয়েন্ট’ শপিং মলে পরিচালক কাজল আরেফিন অমি, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল ও চাষী আলমদের এমন শপিং বিলাস দেখে প্রথমে অনেকেই ভেবেছিলেন হয়তো নাটকের শুটিং চলছে।

কিন্তু না! খোঁজ নিয়ে জানা গেল, শুটিং নয়—বরং চাইনিজ লাইফস্টাইল ব্র্যান্ড ‘মুমুসো’র নতুন আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন তারা। ফিতা কাটার আনুষ্ঠানিকতা শেষ হতেই তারকারা নিজেরাই মজে যান কেনাকাটায়। এ সময় মারজুক রাসেল ও পলাশদের একে অপরের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে শপিং করতে দেখা যায়। তাদের এই কাণ্ড দেখতে শপিং মলে ভিড় জমান শত শত ভক্ত।

ভক্তদের সেলফির আবদার মেটানোর ফাঁকে ফাঁকে তারকারা ঘুরে দেখেন শোরুমের বিভিন্ন সেকশন। চাইনিজ স্কিনকেয়ার থেকে শুরু করে ফ্যাশন এক্সেসরিজ, হোম ডেকোর ও নান্দনিক সব উপহারসামগ্রী—১০০০-এরও বেশি পণ্যের সমাহার দেখে মুগ্ধ হন তারা। উপস্থিত অতিথিরা জানান, কোরিয়ান পণ্যের প্রতি তরুণদের আগ্রহ সবসময়ই বেশি, আর সাশ্রয়ী মূল্যে এমন ট্রেন্ডি সব কালেকশন এক ছাদের নিচে পেয়ে তারকারাও খালি হাতে ফিরতে চাননি।

জমকালো এই সন্ধ্যায় গান ও আড্ডায় পুরো শপিং মল মাতিয়ে রাখে ব্যান্ড ‘লেভেল ৫’। ভক্তদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশনে অংশ নিয়ে তারকারা জানান তাদের ভালোলাগার কথা। অনুষ্ঠানে ব্র্যান্ডটির গ্লোবাল হেড মিস জুলি ও ব্যবস্থাপনা পরিচালক আরাফাত রহমান উপস্থিত থেকে জানান, ভক্ত ও ক্রেতাদের তুমুল আগ্রহের কারণে খুব শীঘ্রই ধানমন্ডি ও বনানীতেও নতুন আউটলেট চালু হতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X