বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

তেল মারার এনার্জি দিয়ে শহর চালানো সম্ভব: ফারিয়া

শবনম ফারিয়া । ছবি : সংগৃহীত
শবনম ফারিয়া । ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের তেল মারা বা তোষামোদ করার স্বভাব নিয়ে এবার দারুণ এক মজার স্ট্যাটাস দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৫টা ১৭ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই অদ্ভুত সংস্কৃতির কড়া সমালোচনা করেছেন বেশ হাস্যরসের ছলে।

শবনম ফারিয়া তার পোস্টে লিখেছেন সারা বিশ্বে হয়তো একদিন তেলের মজুত শেষ হয়ে যাবে কিন্তু আমাদের দেশের মানুষের তেল মারা স্বভাব অমর ও অবিনশ্বর। তিনি মজা করে বলেন সারা দুনিয়ায় গাড়ি বা লিফট বন্ধ হয়ে কারেন্ট না থাকলেও আমরা দিব্যি চালু থাকব। কারণ হিসেবে এই অভিনেত্রী উল্লেখ করেন ফেসবুক পোস্টে যে পরিমাণ তেল মারা হয় এবং অকারণে মন্তব্য করে যে শক্তি তৈরি হয় তা দিয়ে অন্তত একটি ছোটখাটো শহর অনায়াসেই চালানো সম্ভব।

পোস্টের শেষ অংশে তিনি আরও একটু রসিকতা করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রসঙ্গ টেনে আনেন। ফারিয়া লেখেন নাসা যদি একটু গবেষণা করত বিশেষ করে সরকার পরিবর্তনের পর বাংলাদেশের মানুষের কমেন্ট সেকশন দিয়ে তারা অনায়াসেই নতুন পাওয়ার প্ল্যান্ট বানিয়ে ফেলতে পারত। পোস্টের একদম শেষে তিনি মজা করে মন্তব্য করেন এমন একটি স্ট্যাটাস দিয়ে তিনি নিজেও পাওয়ার গ্রিডে ছোটখাটো অবদান রাখার দায়িত্বটি পালন করলেন।

অভিনেত্রীর এমন হাস্যরসাত্মক স্ট্যাটাসের নিচে নেটিজেনরাও দারুণ সব মজার মন্তব্য করেছেন। একজন অনুসারী লিখেছেন ফারিয়া দারুণ বলেছেন এবং আমাদের তেলের অভাব হবে না কারণ আমরা তেল মারতে ভালোই জানি। আরেকজন একটু দার্শনিক ঢঙে লিখেছেন সব ঝরে যাওয়া মানেই শেষ নয় কিছু ঝরে যাওয়া পথের সৌন্দর্য বাড়িয়ে দেয়। অন্য একজন আবার আন্তর্জাতিক রাজনীতি টেনে মজা করে লিখেছেন বাংলাদেশকে বহু দেশ পছন্দ করে তাই ইরান থেকেও তেল আসছে এবং এ জন্যই বাংলাদেশের তেল শেষ হয় না। অনেকেই পোস্টটিকে সময়োপযোগী নিখুঁত ও নিদারুণ সত্য বলে আখ্যা দিয়েছেন। আবার কেউ কেউ নিজেদের জীবনের আক্ষেপ প্রকাশ করে লিখেছেন এই তেল বিসর্জন দিতে পারেননি বলে জীবনে অনেক কিছু হারিয়েছেন তবে এ নিয়ে তাদের কোনো আফসোস নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X