বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৬ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পরকীয়ার অভিযোগ অস্বীকার করলেন মৌসুমী হামিদের স্বামী

রানার সঙ্গে মৌসুমী হামিদ । ছবি - সংগৃহীত
রানার সঙ্গে মৌসুমী হামিদ । ছবি - সংগৃহীত

বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল নাটক ও সিনেমার অভিনেত্রী মৌসুমী হামিদের। বছর দুয়েক আগে পারিবারিক সিদ্ধান্তে তিনি লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানাকে বিয়ে করেছিলেন। তবে স্বামীর পরকীয়ার কারণে ভালোবাসার ঘর আর করতে পারলেন না, এমনটাই দাবি করছেন অভিনেত্রী। সেজন্য গত বছরের নভেম্বর থেকেই স্বামীর সঙ্গে থাকছেন না বলেও জানান।

অভিনেত্রী মৌসুমী হামিদ বলেন, ‘আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।’

এদিকে দীর্ঘদিন ধরেই রানা (অভিনেত্রীর স্বামী) বিবাহবহির্ভুত সম্পর্কে রয়েছেন বলে গুঞ্জন চলছিল। অবশেষে কি এটিই সত্যি হলো? আজ (২৫ মার্চ) বিকেলে গণমাধ্যমে মৌসুমী ও রানার বৈবাহিক বিচ্ছেদের খবর প্রকাশ হলে, এ বিষয়ে জানতে রানার সঙ্গে গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করলেও প্রথমে তাকে পাওয়া যায়নি।

পরে নিজের অবস্থান পরিষ্কার করতে মুখ খুলেন রানা। পরকীয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘মাসচারেক ধরে আমরা আলাদা থাকছি। একসঙ্গে থাকতে পারছি না, তাই আলাদা থাকা। এর বাইরে আপাতত এ বিষয়ে কিছুই বলতে চাচ্ছি না।’

অন্যদিকে মৌসুমী হামিদ বলেন, ‘বিয়ের আট মাসের মাথায় প্রথম প্রতারণা করে। এরপর আরো কয়েকবার রানার প্রতারণা ধরা পড়ে। সংসারের কথা ভেবে আমি ওসব এড়িয়ে যাই। কিন্তু এবারের বিষয়টা বেশ সিরিয়াস, প্রমাণসহ ধরা পড়েছে। তাই এবার আর আমার পক্ষে মানা সম্ভব ছিল না। আমার মনে হয়েছে, যথেষ্ট। আর নয়। এর চেয়ে বরং আলাদা থাকাই ভালো।’

জানা গেছে, নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মূলত এসব কারণে সংসারে অশান্তি শুরু হয় এবং সন্দেহ ও শঙ্কার আবহ তৈরি হয়। এ দ্বন্দ্বের ফলে এক পর্যায়ে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা এবং মৌসুমীকে ডিভোর্স লেটার পাঠানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানার বিয়ে হয়। অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X