রাজু আহমেদ
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রেম করার সময় নেই, সরাসরি বিয়ে করব: লামিমা

লামিমা লাম । ছবি : সংগৃহীত
লামিমা লাম । ছবি : সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী লামিমা লাম। মডেলিং ও অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ব্যাচেলর পয়েন্ট নাটকে লামিয়া চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন প্রেম বিয়ে ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

ব্যাচেলর পয়েন্টের লামিয়া চরিত্রটিকে নিজের জীবনের অন্যতম সেরা কাজ বলে মনে করেন লামিমা। তিনি জানান ভবিষ্যতে অনেক বয়স হয়ে গেলেও ভক্তরা তাকে এই চরিত্রেই মনে রাখবেন। দেশে ও দেশের বাইরের দর্শকরা চরিত্রটিকে দারুণভাবে গ্রহণ করেছেন। লামিমা বলেন, ‘আমি নিজেও যদি বলি তবে আমার ব্যাচেলর পয়েন্টের লামিয়া চরিত্রটিকেই বেছে নেব। অনেক কাজ করলেও মানুষ আমাকে সেই ব্যাচেলর পয়েন্টের আর্টিস্ট হিসেবেই চেনে।’

ব্যক্তিগত জীবনের প্রেম ও বিয়ে প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান বর্তমানে কোনো প্রেমের সম্পর্কে নেই তিনি। ব্যস্ততার কারণে প্রেমের সময়ও নেই তার। লামিমার ভাষ্য, ‘এখন যেহেতু একটু বয়স বাড়ছে আমার মনে হয় ডিরেক্ট বিয়ে করে ফেলব আর কয়েক বছর পর। প্রেমের মধ্যে আর নেই আমি। নাটকে এনাফ প্রেম করা হয় আর আমার সময়ও নেই। সকাল সাতটায় ঘুম থেকে উঠে সেটে যাই আর ফিরতে রাত বারোটা বাজে। কাজ ছাড়া বর্তমানে অন্য কিছু ভাবছি না।’

বিয়ে করলে মিডিয়ার বাইরের কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চান এই অভিনেত্রী। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘আমি যদি বিয়ে করি অবশ্যই মিডিয়ার বাইরে বিয়ে করব। কোনোদিনও মিডিয়া পারসন বিয়ে করতে চাই না কারণ তারা অনেক ব্যস্ত থাকে। আমি যখন বিয়ে করব তখন একটা সময় গিয়ে হয়তোবা কাজ নাও করতে পারি তাই আমি চাই না যে আমার পার্টনার সব সময় ব্যস্ত থাকুক।’

ভবিষ্যতে অভিনয় ছেড়ে দিলে ব্যবসায় মন দেওয়ার ইচ্ছা রয়েছে তার। যেহেতু তিনি ব্যবসায় শিক্ষার ছাত্রী তাই একজন সফল নারী উদ্যোক্তা হতে চান তিনি।

এ ছাড়া সাক্ষাৎকারে ঢাকা শহরের বিনোদনকেন্দ্রের অভাব নিয়ে হতাশা প্রকাশ করেন লামিমা। তিনি জানান রেস্টুরেন্ট ছাড়া ঢাকা শহরে ঘোরার মতো ভালো কোনো জায়গা বা পার্ক নেই। তবে বাইরের খাবার অস্বাস্থ্যকর হওয়ায় তিনি রেস্টুরেন্টে খেতে খুব একটা পছন্দ করেন না। ক্যারিয়ারের শুরুর দিকের কথা স্মরণ করে তিনি জানান প্রথম দিকে অভিনয়ে ভুল করায় অনেক বকা খেয়েছেন যা তাকে আজকের অবস্থানে আসতে সাহায্য করেছে এবং এখন তিনি সবার বেশ স্নেহ পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১০

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১১

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১২

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৩

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৪

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৫

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১৬

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১৭

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১৮

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১৯

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

২০
X