বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

লামিমার কারণে বিয়ে হচ্ছে না শিমুলের

শিমুল শর্মা ও লামিমা লাম। ছবি : সংগৃহীত
শিমুল শর্মা ও লামিমা লাম। ছবি : সংগৃহীত

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কল্যাণে অভিনেতা শিমুল এবং অভিনেত্রী লামিমা পরিচিতি লাভ করেছেন। পর্দায় তাদের রসায়ন দর্শকদের এতটাই মুগ্ধ করেছে, অনেকেই বাস্তব জীবনেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক কল্পনা করে থাকেন। তবে শিমুল সম্প্রতি জানিয়েছেন, পর্দা এবং বাস্তবতার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। এই জুটির জনপ্রিয়তার পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবনে কিছু তিক্ত অভিজ্ঞতাও তৈরি হয়েছে।

শিমুল মজা করে বলেছেন, পর্দার লামিমার কারণে নাকি তার বিয়েই হচ্ছে না! দর্শকরা মনে করেন, তাদের মধ্যে গভীর প্রেম চলছে, যা সম্পূর্ণ ভুল। তিনি স্পষ্ট করেছেন, ‘আমাদের মধ্যে আসলেই খারাপ কিছু নাই। আমরা স্রেফ অভিনয়টাই করি।’

বাস্তব সম্পর্কে বলতে গিয়ে শিমুল বলেন, ‘সবাই মনে করে লামিমা আমার গার্লফ্রেন্ড। তার কারণে আমার বিয়ে হচ্ছে না! আসল ঘটনা হচ্ছে, শুটিং ছাড়া অন্য সময়ে আমি তাকে আপনি সম্বোধন করি, লামিমা আপু বলে ডাকি, তিনিও আমাকে ভাইয়া বলে ডাকেন। তিনি স্রেফ আমার কলিগ।’ তিনি আরও যোগ করেন, তাদের মধ্যে যদি ভালো কিছু থেকে থাকে, তা হলো তাদের স্ক্রিন কেমিস্ট্রি। দর্শকরা তাদের জুটি পছন্দ করেন বলে তারা সবকিছু মেনে নিয়েই কাজ করছেন।

দর্শকদের তুমুল আগ্রহের কারণে ‘ব্যাচেলর পয়েন্ট’ বর্তমানে সিজন ৫ প্রচার হচ্ছে। বঙ্গ ওটিটি, চ্যানেল আই এবং বুম ফিল্মস ইউটিউব—এই তিন মাধ্যমেই জনপ্রিয় এই সিরিয়ালটি দেখা যাচ্ছে। শিমুল প্রথম এপিসোড থেকেই এই ধারাবাহিকে অভিনয় করছেন। তার সঙ্গে আরও আছেন মারজুক রাসেল, পলাশ, চাষী আলম, পাভেল, লামিমা, ইশতিয়াক রুমেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠুসহ অনেকে।

নতুন সিজন সম্পর্কে শিমুল বলেন, ‘কিছুদিন হলো নতুন সিজন শুরু হলো। মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। এবার আগে ওটিটিতেও আসছে, এই জিনিসটা দর্শকদের বোঝাতে একটু সময় লাগছে। তবে দর্শক উপভোগ করছে। না দেখলে তো মন্তব্য করার স্কোপ পেতো না। এসবের মধ্যেও পাইরেসি হয়ে যাচ্ছে। আসলে কোনো কনটেন্ট জনপ্রিয়তা পেলে সেটা অ্যাপ থেকে পাইরেসির কবলে পড়ে। আর আমাদের দেশের দর্শকদের সচেতন হতে আরও সময় লাগবে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X