বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়লেন বিলি আইলিশ

বিলি আইলিশ I ছবি: সংগৃহীত
বিলি আইলিশ I ছবি: সংগৃহীত

হলিউড থেকে শুরু করে বিশ্বের মিউজিক অঙ্গন সবখানেই শোনা যায় তার কণ্ঠস্বর। যার জাদুর কণ্ঠস্বরে বুঁদ হয়ে থাকে কোটি কোটি শ্রোতা। তিনি হলেন জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী বিলি আইলিশ। মাত্র ২৩ বছর বয়সী তরুণ গায়িকা বিলি আইলিশ এবার এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন, তার গাওয়া হিট গান ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ তাকে এনে দিয়েছে দুটি গ্র্যামি মনোনয়ন।

২০২৪ সালে প্রকাশিত তার তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ থেকে এই গানটি এবার ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডে ‘সং অব দ্য ইয়ার’ ও ‘রেকর্ড অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে প্রতিযোগিতা করতে চলেছে। গত শুক্রবার (৭ নভেম্বর) মনোনয়ন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে, বিলি নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, ওয়াইল্ড ফ্লাওয়ারের জন্য সং অব দ্য ইয়ার এবং রেকর্ড অব দ্য ইয়ার মনোনীত হয়েছি, আমি কৃতজ্ঞ। প্রকাশিত সেই পোস্টে, একটি নীলাভ মঞ্চের ছবিতে তাকে দর্শককে স্বাগত জানাতে দেখা যায়।

আর তার অনুরাগীরা মন্তব্যের ঘরে তাকে শুভেচ্ছা এবং আসন্ন ফেব্রুয়ারি ২০২৬-এর অনুষ্ঠানেও এই মর্যাদাবান পুরস্কার জয়ের জন্য শুভকামনা জানিয়েছেন।

‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ গানটি ২৩ বছর বয়সী বিলি আইলিশ নিজেই লিখেছেন তার বড় ভাই ফিনিয়াস ও’কনেল-এর সঙ্গে। ফোক-পপ শৈলীর এই গানটি দোষবোধ, উদ্বেগ, অনিশ্চয়তা এবং অস্বীকারের অনুভূতিকে কেন্দ্র করে তৈরি, এবং স্পটিফাইতে এই গানটি ১.৬৪ বিলিয়ন স্ট্রিম পেয়েছে। সব প্ল্যাটফর্ম মিলিয়ে এই গানের স্ট্রিমের সংখ্যা ছাড়িয়েছে ২.৩ বিলিয়ন।

বিলির এই সাফল্য প্রমাণ করছে, কেবল প্রতিভা নয়, বরং তার অনুভূতি ও আবেগই বিশ্বব্যাপী শ্রোতাদের মন জয় করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X