কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নিজ বাড়িতে রহস্যজনক মৃত্যু হলিউড নির্মাতা দম্পতির

রব রেইনার ও মিশেল সিঙ্গার রেইনার I ছবি: সংগৃহীত
রব রেইনার ও মিশেল সিঙ্গার রেইনার I ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতেই নিথর অবস্থায় পাওয়া গেল জনপ্রিয় পরিচালক ও অভিনেতা রব রেইনার এবং তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারের মরদেহ। স্বপ্নের শহরে যাদের নাম জড়িয়ে ছিল সাফল্য ও খ্যাতির সঙ্গে, সেই বাড়িতেই ঘটে গেল রক্তাক্ত ট্র্যাজেডি। প্রাথমিক তদন্তে দুজনের শরীরেই মিলেছে ছুরিকাঘাতের চিহ্ন—আর তাতেই রহস্য, আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে হলিউডে।

রেইনারের ঘনিষ্ঠজনের এক সূত্রে জানা যায়, রব রেইনার এবং তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারের শরীরে ছুরিকাঘাতের ক্ষত ছিল।

লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ডাকাতি ও হত্যা বিভাগের গোয়েন্দাদের এই মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ-এর ক্যাপ্টেন মাইক ব্ল্যান্ড এটিকে 'হত্যাকাণ্ড' হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, রেইনারের বাড়িতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস রেইনারের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, এটি শহরের জন্য এক অপূরণীয় ক্ষতি।

রব রেইনার হলিউডের একজন কিংবদন্তি ব্যক্তিত্ব ছিলেন। তিনি ‘স্লিপলেস ইন সিয়াটেল’ এবং ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি, তিনি ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’, ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ এবং ‘এ ফিউ গুড মেন’-এর মতো কালজয়ী সিনেমাগুলো পরিচালনা করে খ্যাতি অর্জন করেন।

রব রেইনার ১৯৮৯ সাল থেকে মিশেল সিঙ্গার রেইনারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ সিনেমার পরিচালনার সময় তাদের পরিচয় হয়। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১২

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৩

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৪

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৬

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৭

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৮

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৯

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

২০
X