বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

অস্কার মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ, আলোচনায় যারা

এমা স্টোন, টিমোথি শ্যালামে, লিওনার্দো ডি ক্যাপ্রিও। ছবি - সংগৃহীত
এমা স্টোন, টিমোথি শ্যালামে, লিওনার্দো ডি ক্যাপ্রিও। ছবি - সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)। ৯৮তম আসরকে ঘিরে শুরু হয়েছে নতুন উত্তেজনা। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিভিন্ন বিভাগে মনোনয়নপ্রাপ্তদের তালিকা ঘোষণা করেছে আয়োজক সংস্থা একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মনোনীত সিনেমা, নির্মাতা ও তারকারা। কোন চলচ্চিত্র এগিয়ে, কার অভিনয় আলোচনায়, আবার কোথাও রয়েছে চমক; সব মিলিয়ে জমে উঠেছে অস্কারের লড়াই। সেরা চলচ্চিত্র থেকে শুরু করে সেরা অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা ও বিভিন্ন কারিগরি বিভাগে এবার কারা জায়গা করে নিয়েছেন সেই বহুল প্রতীক্ষিত তালিকায়, তা নিয়েই এ আয়োজন।

আগামী ১৫ মার্চ রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ঘোষণা করা হবে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)। বিশ্লেষকদের মতে, সেরা সিনেমার বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই হবে ‘সিনার্স’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এর মধ্যে। অনেকেই বলছেন, এবারের অস্কার গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে অনিশ্চয়তায় ঢাকা। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে গুরুত্বপূর্ণ বিভাগগুলোয় মনোনয়নপ্রাপ্ত সিনেমা ও অভিনেতাদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

ভ্যাম্পায়ার ঘরানার হরর মুভি ‘সিনার্স’ সর্বকালের সব রেকর্ড ভেঙে ১৬টি বিভাগে মনোনয়ন পেয়েছে। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছে। পাশাপাশি ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’, ‘মার্টি সুপ্রিম’ ও ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ৯টি করে মনোনয়ন পেয়েছে।

সেরা সিনেমা বিউগোনিয়া এফ ওয়ান ফ্র্যাঙ্কেনস্টাইন হ্যামনেট মার্টি সুপ্রিম ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার দ্য সিক্রেট এজেন্ট সেন্টিমেন্টাল ভ্যালু সিনার্স ট্রেন ড্রিমস

সেরা পরিচালক পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার) রায়ান কুগলার (সিনার্স) জশ স্যাফডি (মার্টি সুপ্রিম) হোয়াকিম ট্রায়ার (সেন্টিমেন্টাল ভ্যালু) ক্লোই ঝাও (হ্যামনেট)

সেরা অভিনেতা টিমোথি শ্যালামে (মার্টি সুপ্রিম) লিওনার্দো ডি ক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার) ইথান হক (ব্লু মুন) মাইকেল বি. জর্ডান (সিনার্স) ভাগনার মৌরা (দ্য সিক্রেট এজেন্ট)

সেরা অভিনেত্রী জেসি বাকলি (হ্যামনেট) রোসে বিয়ারনে (ইফ আই হ্যাড লেগস, আই’ড কিক ইউ) কেইট হাডসন (সং সাং ব্লু) রেনাটে রেইন্সভে (সেন্টিমেন্টাল ভ্যালু) এমা স্টোন (বিউগোনিয়া)

সেরা পার্শ্ব অভিনেতা বেনিসিও ডেল টোরো (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার) জ্যাকব ইলোর্ডি (ফ্র্যাঙ্কেনস্টাইন) ডেলরই লিন্ডো (সিনার্স) শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার) স্টেলান স্কার্সগার্ড (সেন্টিমেন্টাল ভ্যালু)

সেরা পার্শ্ব অভিনেত্রী এলি ফ্যানিং (সেন্টিমেন্টাল ভ্যালু) ইনগা ইবসডটার লিলিয়াস (সেন্টিমেন্টাল ভ্যালু) অ্যামি মাডিগান (ওয়েপন্স) উনমি মোসাকু (সিনার্স) টেয়ানা টেইলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার) সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম দ্য সিক্রেট এজেন্ট (ব্রাজিল) ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (ফ্রান্স) সেন্টিমেন্টাল ভ্যালু (নরওয়ে) সিরাত (স্পেন) দ্য ভয়েস অব হিন্দ রজব (তিউনিসিয়া)

সেরা অ্যানিমেশন আর্কো এলিও কেপপ ডেমন হান্টার্স লিটল অ্যামেলি অর দ্য ক্যারেক্টার অব রেইন জুটোপিয়া টু

সেরা প্রামাণ্যচিত্র দ্য আলাবামা সলিউশন কাম সি মি ইন দ্য গুড লাইট কাটিং থ্রু রকস মিস্টার নোবডি অ্যাগেইন্সট পুতিন দ্য পারফেক্ট নেইবার

অন্তত ৮ এর বেশি বিভাগে মনোনয়ন পাওয়া সিনেমার তালিকা সিনার্স (১৬) ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (১৩) ফ্র্যাঙ্কেনস্টাইন (৯) মার্টি সুপ্রিম (৯) সেন্টিমেন্টাল ভ্যালু (৯) হ্যামনেট (৮)

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১০

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১১

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১২

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৩

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৪

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৫

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৬

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৭

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৮

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৯

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

২০
X