বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জুটি বাঁধলেন রবার্ট প্যাটিনসন ও জেনডায়া

রবার্ট প্যাটিনসন ও জেনডায়া । ছবি : সংগৃহীত
রবার্ট প্যাটিনসন ও জেনডায়া । ছবি : সংগৃহীত

এবার জুটি বাঁধলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা রবার্ট প্যাটিনসন ও অভিনেত্রী জেনডায়া। পরিচালক ক্রিস্টোফার বোর্গলির পরিচালনায় নির্মিত নতুন ডার্ক-কমেডি ‘দ্য ড্রামা’ সিনেমায় দেখা যাবে এই জুটিকে। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার ছবিটি যা দেখে বেশ উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা।

ভ্যারাইটি সূত্রে জানা যায়, সিনেমার মূল কেন্দ্রে রয়েছে চার্লি (রবার্ট প্যাটিনসন) এবং এমা (জেনডায়া)। চার্লি একজন ব্রিটিশ মিউজিয়াম কিউরেটর, যে এমার প্রেমে মশগুল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ঝামেলার সূত্রপাত হয় বন্ধুদের সাথে এক ঘরোয়া আড্ডায়।

খেলার ছলে এমা স্বীকার করে বসে তার কিশোর বয়সের এক ভয়ানক গোপন কথা—সে একসময় একটি ‘স্কুল শুটিং’ বা বিদ্যালয়ে বন্দুক হামলার ছক কষেছিল। এমার এমন স্বীকারোক্তি শোনার পর চার্লির সাজানো পৃথিবীটা এক নিমিষেই ওলটপালট হয়ে যায়। তার মনে প্রশ্ন জাগে—সে কি তবে একজন সাইকোপ্যাথের সাথে জীবন কাটাতে যাচ্ছে? আর এভাবে এগিয়ে যেতে থাকে সিনেমার কাহিনী।

গল্পের এই মানসিক অস্থিরতাকেই পরিচালক বোর্গলি সিনেমায় ফুটিয়ে তুলেছেন অদ্ভুত এক ব্যঙ্গাত্মক ঢঙে। ছবিটিতে একজন সাধারণ মানুষের মানসিক ভারসাম্য হারানোর প্রক্রিয়াটি প্যাটিনসন এতটাই নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন যে, তা একাধারে আপনাকে হাসাবে আবার অস্বস্তিতেও ফেলবে।

এদিকে এমা চরিত্রে জেনডায়া ছিলেন অনবদ্য। তার শান্ত অথচ রহস্যময় চাহনি পুরো সিনেমা জুড়ে এক ধরণের উত্তেজনা জিইয়ে রাখবে।

এছাড়া সিনেমার ‘জাম্প-কাট’ এবং অদ্ভুত সব দৃশ্যপট দর্শকদের সারাক্ষণ এক ধরণের অস্বস্তিকর উত্তেজনার মধ্যে রাখতে চলেছে।

ক্রিস্টোফার বোর্গলির পরিচালনায় নির্মিত এই সিনেমায় রবার্ট প্যাটিনসন ও জেনডায়ার পাশাপাশি অভিনয় করছেন অ্যালানা হাইম, মামুদু অ্যাথি, হেইলি গেটসসহ আরও অনেকে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৩ এপ্রিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১০

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১১

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১২

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৩

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৪

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৬

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৭

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৯

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০
X