বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হলিউডের নতুন জুটি

রবার্ট প্যাটিনসন ও জেন্ডায়া। ছবি: সংগৃহীত
রবার্ট প্যাটিনসন ও জেন্ডায়া। ছবি: সংগৃহীত

হলিউডে নতুন রোমান্টিক জুটি হিসেবে আলোচনায় উঠেছেন জনপ্রিয় দুই তারকা জেন্ডায়া ও রবার্ট প্যাটিনসন। ‘এ২৪’ প্রযোজিত নতুন চলচ্চিত্র ‘দ্য ড্রামা’র প্রথম ঝলক উন্মোচনের পর থেকেই শুরু হয়েছে ভক্তদের উন্মাদনা।

৯ ডিসেম্বর ইনস্টাগ্রামে ছবিটির পোস্টার প্রকাশ করেন জেন্ডায়া। পোস্টারে দেখা যায়—জেন্ডায়া প্যাটিনসনের কোলে হেলে আছেন, প্যাটিনসন তাকে আলতো করে জড়িয়ে রেখেছেন। জেন্ডায়ার হাতে ঝলমলে এনগেজমেন্ট রিং। ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দ্য ড্রামা। শিগগিরই আসছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র।’

ক্রিস্টোফার বর্গলি পরিচালিত ও রচিত এই রোমান্টিক কমেডি চলচ্চিত্রে দেখা যাবে এক সুখী বাগদত্ত জুটিকে, যাদের বিয়ের সপ্তাহে ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা। আইএমডিবির তথ্যমতে, এক চমকপ্রদ প্রকাশ তাদের সম্পর্ককে কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয়। এ দুই তারকা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন আলানা হাইম, মামুদু আথি, মাইকেল অ্যাবট জুনিয়র, হেইলি গেটস ও সিডনি লেমন। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ৩ এপ্রিল। এর গল্প ও পরিচালনার দায়িত্বে আছেন ক্রিস্টোফার বর্গলি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X