বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

গোপনে বিয়ে করলেন টম-জেন্ডায়া

টম হল্যান্ড ও জেন্ডায়া । ছবি : সংগৃহীত
টম হল্যান্ড ও জেন্ডায়া । ছবি : সংগৃহীত

হলিউডের জনপ্রিয় তারকা জুটি টম হল্যান্ড ও জেন্ডায়া। স্পাইডারম্যান খ্যাত এই তারকা জুটি নিজেদের অভিনয় দক্ষতা দিয়ে ইতোমধ্যে জয় করে নিয়েছেন কোটি ভক্তের হৃদয়। তাদের কাজ নিয়ে আলোচনা হলেও, এবার তারা খবরের শিরোনামে এসেছেন ভিন্ন এক কারণে। গুঞ্জন উঠেছে কিছুদিন আগে বাগদান সারলেও, ইতোমধ্যে গোপনে বিয়ে করে ফেলেছেন এই তারকা জুটি।

এ বিষয়ে মুখ খুলেছেন জেন্ডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল রোচ। লস অ্যাঞ্জেলেসে ২০২৬ সালের অ্যাক্টর অ্যাওয়ার্ডস চলাকালে অ্যাক্সেস হলিউডের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি হেসে বলেন, ‘বিয়েটা তো হয়েই গেছে। আপনি মিস করেছেন।‘

তার এই মন্তব্যের সত্যতা জানতে আবারও তাকে জিজ্ঞেস করা হলে, একটুও দ্বিধা না করে তিনি বলেন, ‘এটা একদম সত্য। ধন্যবাদ।’

ব্যস, এতেই সামাজিক মাধ্যমে ঝড়। ভিডিওটি ভাইরাল হতেই ভক্তদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ বিস্মিত, কেউ আবেগাপ্লুত, আবার অনেকেই খুশি যে, এই তারকা জুটি গোপনীয়তাকে প্রাধান্য দিয়েছে। এক ভক্ত লিখেছেন, ‘জেন্ডায়ার সবচেয়ে ভালো দিক হলো, সে নিজের ব্যক্তিগত জীবন লুকিয়ে রাখতে পারে।’

আরেকজনের মন্তব্য, ‘এই যুগেও তারা নিজেদের ব্যক্তিগত পরিসর ধরে রাখতে পেরেছে, এটাই সবচেয়ে সুন্দর ব্যাপার। অভিনন্দন!’

আরেক ভক্তের মতে, ‘এনগেজমেন্ট রিংয়ের বদলে সোনার আংটি, সবকিছুই যেন ইঙ্গিত দিচ্ছিল। ভালো লাগছে তারা নিজেদের মতো করে বিয়েটা সেরেছে।’

উল্লেখ্য, ‘ইউফোরিয়া’ খ্যাত তারকা জেন্ডায়া ও টম হল্যান্ড বরাবরই তাদের ব্যক্তিগত জীবন লাইমলাইটের বাইরে রাখতে পছন্দ করেন। এনগেজমেন্ট রিং প্রথম নজরে আসার পর, জনপ্রিয় ট্যাবলয়েড পেইজ সিক্স নিশ্চিত করেছিল, টম সত্যিই জেন্ডায়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

সেই সময় দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল, ‘তারা দুজনই গোপনীয়তাকে খুব গুরুত্ব দেয়। তাই টম চেয়েছিলেন প্রস্তাবটা একান্ত ব্যক্তিগতভাবেই রাখতে।’

এখন প্রশ্ন একটাই— যদি সত্যিই বিয়ে হয়ে থাকে, তবে তাদের মুখ থেকে কবে আসবে অফিসিয়াল স্বীকৃতি? নাকি এই নীরবতাই তাদের ভালোবাসার সবচেয়ে বড় ঘোষণা?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় টেইলর সুইফট, সম্পদ ছাড়াল ২ বিলিয়ন ডলার

ভাঙা স্লিপারের ওপর দিয়েই ছুটছে ট্রেন

২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর ওপর তিন দফায় হামলা চালাল লেবাননের যোদ্ধারা

দেশের সংখ্যালঘুরা বিএনপির আমলেই সবচেয়ে নিরাপদে বসবাস করে : হুইপ দুলু

পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, পাত্র কে?

পাপারাজ্জি দেখে ইব্রাহিমের লুকোচুরি, কথিত প্রেমিকাকে আড়ালের চেষ্টা

লর্ডসে ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন, ১৪০ রান করেও ইংলিশদের লিড

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তু : আরাগচি

১০

এইচপি ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন তামিম ইকবাল

১১

কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

১২

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

১৩

ঢাকা দক্ষিণের ৬০ শতাংশ বাড়িতে মিলেছে ডেঙ্গুর লার্ভা : ডিএসসিসি প্রশাসক

১৪

জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক বিজয় নিয়ে জমিয়ত সভাপতির প্রতিক্রিয়া

১৫

ব্যালট সংকটের দায় নিয়ে পদত্যাগের ঘোষণা নির্বাচন কমিশনারের

১৬

গুঞ্জনই সত্যি, মা হওয়ার তথ্য জানালেন বুবলী

১৭

মাদক ব্যবসার অভিযোগে নবীনগরে সালিশে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

১৮

বিজেপি থেকে পদত্যাগ করলেন তামিলনাড়ুর সিংহাম খ্যাত আন্নামালাই

১৯

টাকা না পাওয়ায় ব্রাদার্সের ক্রিকেটারদের ম্যাচ বর্জন

২০
X