বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

শুটিং সম্পন্ন

টম হল্যান্ড I ছবি: সংগৃহীত
টম হল্যান্ড I ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় সুপার হিরো ফ্র্যাঞ্চাইজি স্পাইডার ম্যানের পরবর্তী কিস্তি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর শুটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সিনেমাটির পরিচালক ডেসটিন ড্যানিয়েল ক্রেটন সামাজিক যোগাযোগমাধ্যমে এ সুখবর জানান। বড় বাজেটের এ সিনেমাটি আগামী বছর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে পরিচালক ক্রেটন ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে তিনি প্রধান অভিনেতা টম হল্যান্ডের কাজের প্রতি একাগ্রতা ও নেতৃত্বের প্রশংসা করেন। নির্মাতার ভাষায়, পর্দার ভেতরে ও বাইরে টম হল্যান্ডের উদার নেতৃত্ব এবং কাজের প্রতি নিষ্ঠা সিনেমাটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। দর্শকদের বড় পর্দায় এ দলটির কাজ দেখার অপেক্ষায় আছেন বলেও জানান তিনি।

ক্রেটন জানান, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ও ফলপ্রসূ কাজগুলোর একটি হতে যাচ্ছে। তাই এ সিনেমা নিয়ে তিনি ব্যক্তিগতভাবেও ভীষণ আশাবাদী।

নতুন এই কিস্তিতে দর্শকদের জন্য থাকছে একাধিক বড় চমক। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র হাল্কের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মার্ক রাফালোকে। এ ছাড়া ‘দ্য পানিশার’ চরিত্রে ফিরছেন জন বার্নথাল, আর ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’-এর স্করপিয়ন চরিত্রে আবারও দেখা যাবে মাইকেল মান্ডোকে। জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর তারকা স্যাডি সিঙ্কও যুক্ত হয়েছেন এ সিনেমার অভিনয়শিল্পীদের তালিকায়। আগের মতোই এমজে ও নেড চরিত্রে ফিরছেন জেনডায়া ও জেকব বাটালন।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ক্রিস ম্যাককেনা ও এরিক সোমারস। এর আগে গত আগস্টে সনি পিকচার্স ও মার্ভেল স্টুডিওস যৌথভাবে সিনেমাটির জন্য টম হল্যান্ডের নতুন ‘স্পাইডি স্যুট’-এর ছবি ও ভিডিও প্রকাশ করে ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

সবকিছু ঠিক থাকলে সনি ও মার্ভেল প্রযোজিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আগামী বছরের ৩১ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সুপারহিরো প্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে আগামী বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X