বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জটিল রোগে ভুগছেন স্পাইডারম্যান খ্যাত টম হল্যান্ড

স্পাইডারম্যান খ্যাত তারকা টম হল্যান্ড। ছবি : সংগৃহীত
স্পাইডারম্যান খ্যাত তারকা টম হল্যান্ড। ছবি : সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেতা এবং স্পাইডারম্যান খ্যাত তারকা টম হল্যান্ড জটিল রোগে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ডিসলেক্সিয়া ও অ্যাটেনশন-ডেফিসিট/হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার (এডিএইচডি) নিয়ে লড়াই করছেন তিনি।

আইজিএনকে দেওয়া সাক্ষাৎকারে হল্যান্ড বলেন, ‘আমার এডিএইচডি এবং ডিসলেক্সিয়া আছে। নতুন কোনো চরিত্র হাতে পেলে প্রথমে আমি কিছুটা ভয় পাই। চরিত্র ফুটিয়ে তোলার সময় এই চ্যালেঞ্জগুলো প্রায়ই সামনে আসে।’

তবে এই সমস্যাকে তিনি ভিন্নভাবে মোকাবিলা করেন। হল্যান্ডের ভাষায়, ‘আমি আমার ভেতরের শিশুসত্ত্বাকে জাগিয়ে তুলি। খেলার ছলে চরিত্রে ঢোকার চেষ্টা করি। এমন কিছুতে যুক্ত হওয়া উচিত যা আমাদের সৃজনশীল হতে সাহায্য করে এবং প্রচলিত ধারার বাইরে ভাবতে শেখায়।’

মাত্র ৭ বছর বয়সেই তার এই রোগ ধরা পড়ে। বিশেষত পড়া ও বানানের ক্ষেত্রে তিনি সমস্যার মুখোমুখি হন। তবুও দৃঢ় মনোবল ও অভিনয়ের প্রতি ভালোবাসায় তিনি এখন হলিউডের অন্যতম সফল অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X