বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে ফিরছে সুপারগার্ল

‘সুপারগার্ল’ এর পোস্টার। ছবি - সংগৃহীত
‘সুপারগার্ল’ এর পোস্টার। ছবি - সংগৃহীত

চার দশকেরও বেশি সময় পর আবারও বড় পর্দায় ফিরছে জনপ্রিয় সুপারহিরো চরিত্র 'সুপারগার্ল'। ১৯৮৪ সালে মুক্তি পাওয়া প্রথম ‘সুপারগার্ল’ সিনেমার ৪২ বছর পর নতুন রূপে দর্শকদের সামনে হাজির হচ্ছে ডিসি ইউনিভার্সের এই শক্তিশালী নারী নায়ক। আন্তর্জাতিকভাবে সিনেমাটি মুক্তি পাবে ২৬ জুন। নতুন ‘সুপারগার্ল’ পরিচালনা করেছেন ক্রেইগ গিলেস্পি। এতে কেন্দ্রীয় চরিত্র কারা জোর-এল বা সুপারগার্লের ভূমিকায় অভিনয় করেছেন মিলি অ্যালকক। এছাড়া রয়েছেন ম্যাথিয়াস শোনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রামহোল্টজ, এমিলি বিচাম, ডেভিড কোরেনসওয়েট এবং জেসন মোমোয়া।

১৯৮৪ সালের প্রথম ‘সুপারগার্ল’ সিনেমাটি নির্মিত হয়েছিল সুপারম্যান ফ্র্যাঞ্চাইজির স্পিন-অফ হিসেবে। তবে বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি সিনেমাটি। সমালোচকদের কাছ থেকেও নেতিবাচক প্রতিক্রিয়া পায়, যার প্রভাব দীর্ঘদিন নারী সুপারহিরো-কেন্দ্রিক চলচ্চিত্র নির্মাণে দেখা গিয়েছিল।

নতুন সংস্করণের প্রতি দর্শকদের আগ্রহের অন্যতম কারণ মিলি অ্যালককের উপস্থিতি। এর আগে জনপ্রিয় সিরিজ 'হাউস অফ দ্য ড্রাগন' -এ তরুণ টারগারিয়েন চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। এছাড়া ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত সুপারম্যান সিনেমায় অল্প সময়ের উপস্থিতিতেই তিনি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন।

এবারের গল্পে সুপারগার্লকে দেখা যাবে আগের চেয়ে অনেক বেশি কঠোর ও বাস্তববাদী এক চরিত্র হিসেবে। পৃথিবীতে বড় হওয়া সুপারম্যানের মতো সুখী শৈশব তার ছিল না। ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টনের একটি অংশে বেড়ে ওঠা কারা জোর-এল ছোটবেলা থেকেই মৃত্যু ও ধ্বংসযজ্ঞের সাক্ষী। সেই অভিজ্ঞতাই তাকে গড়ে তুলেছে ভিন্ন মানসিকতার নায়ক হিসেবে।

গল্পে নিজের বিশ্বস্ত সঙ্গী কুকুর ক্রিপ্টোকে নিয়ে মহাকাশ ভ্রমণে বের হন সুপারগার্ল। এ সময় তার পরিচয় হয় রুথি নামের এক কিশোরীর সঙ্গে, যার পরিবারকে হত্যা করেছে এক নির্মম দস্যু নেতা। এরপর প্রতিশোধ ও ন্যায়বিচারের খোঁজে দুজন এক বিপজ্জনক আন্তঃগ্যালাক্টিক অভিযানে পা বাড়ায়।

সিনেমাটির আরেকটি বড় আকর্ষণ হলো জনপ্রিয় কমিকস চরিত্র লোবোর লাইভ-অ্যাকশন অভিষেক। ভয়ংকর এই মহাকাশ-ভাড়াটে শিকারির চরিত্রে অভিনয় করেছেন জেসন মোমোয়া। কমিকসপ্রেমীদের জন্য এটি হতে পারে বিশেষ চমক।

পরিচালক ক্রেইগ গিলেস্পি জানিয়েছেন, চরিত্র ও গল্প নির্মাণে কমিকসের মূল ভাবনার প্রতি যতটা সম্ভব বিশ্বস্ত থাকার চেষ্টা করা হয়েছে। শুধু একটি একক সুপারহিরো গল্প হিসেবেই নয়, নতুন ডিসি সিনেমাটিক ইউনিভার্স গঠনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও দেখা হচ্ছে ‘সুপারগার্ল’কে। ডিসির ভবিষ্যৎ পরিকল্পনায় জেমস গান সুপারম্যানের পাশাপাশি সুপারগার্লকেও অন্যতম কেন্দ্রীয় নায়ক হিসেবে প্রতিষ্ঠা করতে চান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১০

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১১

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

১২

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

১৩

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

১৫

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

১৬

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

১৭

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

১৮

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

২০
X