বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৩:১৮ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

আতিফের কনসার্ট ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকায় পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ছবি: সংগৃহীত
ঢাকায় পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম শুক্রবার (২৯ নভেম্বর) রাতে আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গান গাইবেন। তার এই কনসার্ট ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।

কনসার্টে নিরাপত্তার বিষয়টি আয়োজকদের পক্ষ থেকে কালবেলাকে নিশ্চিত করে জানানো হয়, ভেন্যুতে পুলিশ সদ্যস্যের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও উপস্থিত থাকবে। কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় তারা প্রতিনিয়ত নজর রাখবে। মোবাইল ফোন ব্যতীত কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস ও ব্যাগ নিয়ে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না। ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের এই কনসার্টে পারফর্ম করতে একদিন আগে ২৮ নভেম্বর ঢাকায় পৌঁছেছেন আতিফ। কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। তাদের পক্ষ থেকে জানানো হয়, আজ রাত ৮টার পর মঞ্চে উঠবেন তিনি।

এর আগে মঞ্চে সংগীত পরিবেশন করবে সংগীতশিল্পী তাহসান খান, ব্যান্ড কাকতাল ও আরেক পাকিস্তানি শিল্পী আবদুল হান্নান।

এ ছাড়া এই কনসার্টে বিশেষ চমক থাকবে, যা এখনই প্রকাশ করছে না আয়োজক কমিটি।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে কনসার্টটি শুরু হবে বিকেল ৫টায়। দুপুর ১টায় দর্শকের জন্য গেট খুলে দেওয়া হয়েছে।

এর আগে আতিফ ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে প্রথমবার ঢাকায় আসেন। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় অংশ নিতে দ্বিতীয়বার বাংলাদেশ সফর করেন। সবশেষ গত এপ্রিলে ঢাকায় পারফর্ম করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X