বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের কাছে আতিফের কৃতজ্ঞতা

সংগীতশিল্পী আতিফ আসলাম। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী আতিফ আসলাম। ছবি : সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। তিনি যে বাংলাদেশেও সমান জনপ্রিয় এবার তা হয়তো বুঝে গেছেন। কারণ গত মাসের শেষ দিকে ঢাকায় তার ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের একটি কনসার্ট ছিল। যেখানে তার ১ ঘণ্টা ২০ মিনিট পারফর্ম করার চুক্তি হয়েছিল। কিন্তু দর্শকদের ভালোবাসায় অভিভূত হয়ে মঞ্চে তিন ঘণ্টার মতো পারফর্ম করেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার কনসার্ট নিয়ে জানালেন নিজের অনুভূতি।

সম্প্রতি আতিফ আসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে উঠে এসেছে ঢাকার কনসার্টের বেশ কিছু মুহূর্ত।

এমন একটি ক্যাপশনে আতিফ লিখেছেন ‘কৃতজ্ঞতা বাংলাদেশ’।

নিজের দেশে ফিরে বাংলাদেশের প্রতি আতিফের এ ভালোবাসার প্রশংসা পাচ্ছে দর্শকের কাছেও।

সেই পোস্টের কমেন্ট বক্সে বাংলাদেশের অনেক ভক্ত এই গায়ককে ফের ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন। কেউবা তার সঙ্গে তোলা ছবি প্রকাশ করে ভালোবাসার কথা জানিয়েছেন।

২৯ নভেম্বর ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে আতিফ ছাড়াও পাকিস্তানের হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল পারফর্ম করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X