মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০২:৫৮ পিএম
প্রিন্ট সংস্করণ

শহর মাতিয়ে গেলেন আতিফ (ভিডিও)

আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গান পরিবেশন করছেন আতিফ আসলাম। ছবি: সংগৃহীত
আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গান পরিবেশন করছেন আতিফ আসলাম। ছবি: সংগৃহীত

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ের এক ঘণ্টারও বেশি সময় পর শুরু হয় ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্ট। এদিন আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম।

শুক্রবার রাতে আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গান পরিবেশন করেন তিনি। এর আগে দুপুর ১২টা থেকেই কনসার্ট ভেন্যুতে উপস্থিত হতে থাকেন শ্রোতারা। তাদের জন্য গেট খোলা হয় দুপুর ১টায়। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। শ্রোতাদের অপেক্ষার অবসান ঘটিয়ে সন্ধ্যা ৭টার পর মঞ্চে ওঠেন পাকিস্তানি শিল্পী আবদুল হান্নান। তার পরিবেশনা শেষে স্টেজে আসে ব্যান্ড কাকতাল, এরপর নিজের একক সংগীত দিয়ে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন তাহসান খান। এরপর সবশেষে রাত ৯টায় মঞ্চে আসেন আয়োজনের প্রধান আকর্ষণ আতিফ আসলাম।

এরপর শ্রোতাদের সামনে একে একে নিজের জনপ্রিয় বেশ কয়েকটি গান গেয়ে শোনান। আসিফের শ্রোতাপ্রিয় গানগুলো দর্শকরাও নিজেদের কণ্ঠে তুলে নেন। মঞ্চ থেকে নামার আগে আতিফ বলে গেলেন, সুযোগ পেলে এ দেশে আবারও আসবেন তিনি। এর আগে কনসার্ট আয়োজনের এলাকা ঘিরে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রবেশমুখে কয়েক ভাগে বসানো হয় নিরাপত্তা। মোবাইল ফোন ছাড়া কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস ও ব্যাগ নিয়ে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১০

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১১

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১২

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৩

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৪

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৫

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৬

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৭

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৮

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৯

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

২০
X