বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আতিফের কনসার্ট, আয়োজকদের সাইটে সাইবার হামলা

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। ছবি : সংগৃহীত
পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। ছবি : সংগৃহীত

ঢাকায় আসছেন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। ২৯ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামে তার কনসার্ট। এরইমধ্যে কনসার্টকে কেন্দ্র করে জনসাধারণের তথ্য ফাঁসের রহস্য উন্মোচন করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। এ ঘটনায় সাইবার আক্রমণে জড়িত থাকার অভিযোগে আরিফ আরমান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি আয়োজকদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইডির সাইবার ইন্টেলিজেন্স ও রিস্ক টিম ‘টিকেট টুমরো’ প্ল্যাটফর্মে সাইবার আক্রমণে জড়িত থাকার অভিযোগে আরিফ আরমানকে (৩০) গ্রেপ্তার করেছে। এই পুরো ঘটনার সঙ্গে অ্যাডভেন্টর গ্লোবাল লিমিটেড এবং এর সিস্টার কনসার্ন টিকিফাইর সম্পূর্ণ সম্পৃক্ততা পাওয়া গেছে। এই আক্রমণটি ২৩ অক্টোবর ঘটে, যার ফলে কনসার্টের টিকিট কেনা গ্রাহকদের সংবেদনশীল তথ্য; যেমন— নাম, ঠিকানা, ই-মেইল এবং ফোন নম্বর ফাঁস হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অপরাধীদের উদ্দেশ্য ছিল আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টকে কেন্দ্র করে ট্রিপল টাইম কমিউনিকেশন এবং টিকেট টুমরোর সুনাম ক্ষুণ্ণ করা।

গ্রেপ্তার হওয়া আরিফ আরমান ইতোমধ্যে জবানবন্দিতে পুরো বিষয়টি বর্ণনা করেছেন এবং অ্যাডভেন্টর গ্লোবাল লিমিটেডের চেয়ারম্যান মোজাম্মেল হক জনিকে তার শ্যালক হিসেবে নিশ্চিত করেছেন। এ ছাড়া টিকিফাইর সিটিও আবদুল্লাহ আল মামুন তাদের কর্মকাণ্ড ট্রিপল টাইমকে করা এক ফোনালাপে স্বীকার করেছেন। বর্তমানে উভয়ই সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে এবং তাদের দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া তদন্ত চলমান রয়েছে এবং অভিযুক্ত সকলকে খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।

এই কনসার্টে আতিফ ছাড়াও পাকিস্তানের আবদুল হান্নান এবং বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল পারফারম করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X