বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৩ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

এইচডিইউতে সাবিনা ইয়াসমীন

সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। ছবি : সংগৃহীত

কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমীন : আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান পরিবেশন করতে যান তিনি। এরপর মঞ্চে অসুস্থ হয়ে পড়েন এই শিল্পী। তারপর দ্রুত তাকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

এদিকে আজ শনিবার তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত এইচডিইউতে নেওয়া হয়। এ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দীঠি আনোয়ার।

এর আগে ‘আমাদের সাবিনা ইয়াসমীন : আমি আছি থাকব’ শীর্ষক এই পরিবেশনার মাধ্যমে এক বছরের বেশি সময় পর আবার মঞ্চে ফেরেন এই শিল্পী। এইচএসবিসি বাংলাদেশের এই আয়োজনে আজ শনিবারও একই মঞ্চে গাইবার কথা ছিল এই বরেণ্য শিল্পীর। সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানান দিঠি আনোয়ার।

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X