শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা শহরের মা-বাবার জীবনে সন্তান ছাড়া কোনো স্পেস নেই: শাহনাজ খুশি

শাহনাজ খুশি । ছবি : সংগৃহীত
শাহনাজ খুশি । ছবি : সংগৃহীত

উত্তরার আকাশে ভেসে বেড়ানো বিমানের আকস্মিক দুর্ঘটনায় নিহত শিশুদের করুণ পরিণতি হৃদয় ভেঙে দিয়েছে গোটা দেশকে। সন্তান হারানোর যন্ত্রণা যেন হৃদয়ে তীব্রভাবে অনুভব করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশিও। নিজেও দুই সন্তানের জননী। তাই তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। কোমল প্রাণগুলোর এমন নির্মম এই বিদায় তাকে ভীষণভাবে আঘাত করেছে। আর এই ব্যক্তিগত শোকের অনুভূতি তিনি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে প্রতিটি শব্দে যেন কেঁদে উঠেছে এক মায়ের হৃদয়।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে শাহনাজ খুশি লিখেছেন, ঢাকা শহরে সন্তান জন্ম দেওয়া বাবা-মা সবচেয়ে বড় অসহায়। কারণ তারা সার্বক্ষণিক এক যুদ্ধের মধ্যে থাকেন। আমার ধারণা, কোনো মানুষ কাল রাতে ঘুমাতে পারেনি। সব মা-বাবা এবং অনুভূতিসম্পন্ন মানুষ অসহায়ভাবে জেগে ছিল। সবার গলার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কালো ধোঁয়া দলা পাকিয়ে আছে, সেটা না পারা যায় গিলতে, না পারা যায় সহ‍্য করতে।

তিনি আরও লিখেছেন, ঢাকা শহরে সন্তান জন্ম দেওয়া মা-বাবা সবচেয়ে বড় অসহায়। কেউ কল্পনাও করতে পারে না সেই মা-বাবার সার্বক্ষণিক যুদ্ধ। এ ছাড়াও যে মা-বাবার অর্থনৈতিক হিসাব কষে চলতে হয়, রিকশা, সিএনজি, বাসে চড়তে হয়, তাদের জীবন আরও দ্বিগুণ কঠিন।

বাচ্চার জন্মের পর থেকেই ভাবতে হয়, কোন স্কুলে পড়াতে পারব, কীভাবে ভর্তি করব, বাসা সেখান থেকে কতটা দুরে, যাওয়া আসা কীভাবে হবে, উপার্জনের সঙ্গে মিলবে কি না সব ইত্যাদি বিশদভাবে।

ভর্তি করতে পারলে এক রকম, না পারলে অন‍্য রকম কষ্ট। স্কুল, কোচিং বিজনেস, সামাজিকতা, ঘরকন্না সব মিলিয়ে জীবনের সব দুয়ার বন্ধ হয়ে যায়। সন্তানের প্রয়োজনে তখন হয় মা বাবার সূর্যোদয়-সূর্যাস্ত। পিতামাতা হওয়ার অপার স্বপ্নের আনন্দ স্কুল-কলেজ-কোচিং এর টাকা গুনতে গুনতে ঝাপসা হয়ে যায়।’

অভিনেত্রী আরও লেখেন, সব মা-বাবারই যুদ্ধ করতে হয়; কিন্তু ঢাকা শহরের মা-বাবার জীবনে সন্তান ছাড়া কোনো স্পেস নেই। তাদের নানান দুর্ভাবনার মধ্যে কিছুক্ষণের ভাবনার থেকে মুক্তির জায়গা স্কুল। সেখানে বাচ্চাদের দিয়েই কেউ কাজে যায়, বাজারে যায়, ঘড়ির কাঁটার সঙ্গে দৌড়ে সব দায়িত্ব শেষ করার চেষ্টা করে, অতঃপর আবার দৌড়ে স্কুলে-কোচিংয়ে যায়।

‘এ বাঁচার মানে কেউ বুঝবে না! কেউ জানে না মা-বাবার সন্তানই কোনো পূর্ণতা— কি অপার শূন‍্যতা! অল্প কিছুদিনের মধ‍্যে বরাবরের মতোই সবাই সব ভুলে যাবে, স্বাভাবিকভাবেই চলবে সব। শুধু মা-বাবার বুকেই জ্বলবে এ আগুন আমৃত্যু— মাইলস্টোন স্কুলের ধোঁয়া তাদের নিঃশ্বাস-চোখ থেকে কোনোদিন সরবে না! আহা রে আমাদের কলিজা ছেঁড়া ধন! হায় রে আমাদের মা-বাবা হওয়ার আজন্ম অসহায়ত্ব!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১০

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১১

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১২

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৩

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৪

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৫

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

১৬

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

১৭

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

১৮

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

১৯

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

২০
X