বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১২:২০ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বাচসাস পরিবারের সদস্য বাদল আহমেদ আর নেই

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর পরিবারের সদস্য বাদল আহমেদ আর নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর পরিবারের সদস্য বাদল আহমেদ আর নেই। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর পরিবারের সদস্য বাদল আহমেদ আর নেই। আজ (সোমবার) সকাল ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

বাদল আহমেদ দীর্ঘদিন সাপ্তাহিক প্রতিচিত্র পত্রিকায় কাজ করেছেন। তিনি বিজয় টেলিভিশনের বার্তা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দৈনিক আমার বার্তা পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে বাচসাস পরিবার গভীর শোক প্রকাশ করেছে। বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ এবং সাধারণ সম্পাদক রাহাত সাইফুল এক যৌথ শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘বাদল আহমেদ ভাইয়ের জানাজা আজ আসরের নামাজের পর রাজধানীর গোলাপবাগে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।’

বাদল আহমেদ বাচসাসের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X