বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১২:২৮ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘বাদল ভাই, আপনার মৃত্যুতে শোকাহত অনেক’

সাংবাদিক বাদল আহমেদ ও আসিফ আকবর। ছবি : সংগৃহীত
সাংবাদিক বাদল আহমেদ ও আসিফ আকবর। ছবি : সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর পরিবারের সদস্য বাদল আহমেদ। আজ (সোমবার) সকাল ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে।

বাদল আহমেদ দীর্ঘদিন সাপ্তাহিক প্রতিচিত্র পত্রিকায় কাজ করেছেন। তিনি বিজয় টেলিভিশনের বার্তা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দৈনিক আমার বার্তা পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগীত শিল্পী আসিফ আকবর। নিজের সামাজিক মাধ্যমে বাদল আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লিখেছেন, ‘বাদল আহমেদ। বিনোদন সাংবাদিকতার জগতে একজন পথিকৃৎ আবেগী মানুষ। আমার ছোট্ট ক‍্যারিয়ারে অনেক বিশাল গল্পের একজন জ্বলন্ত সাক্ষী ছিলেন। বাদল ভাই, আপনার মৃত্যুতে শোকাহত অনেক। বিনম্র শ্রদ্ধা। আপনার আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ্ আপনার পরিবারকে এই শোক বইবার শক্তি দিন। আমিন...।’

বাদল আহমেদ বাচসাসের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X