বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মাহবুবুল খালিদের কথা ও সুরে ‘মাইলস্টোন’স ট্র্যাজেডি’

মাইলস্টোন’স ট্র্যাজেডি । ছবি : সংগৃহীত
মাইলস্টোন’স ট্র্যাজেডি । ছবি : সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার দুর্ঘটনা কাঁদিয়েছে সবাইকে। ভয়াবহ এই দুর্ঘটনার শোক এখনো বয়ে বেড়াচ্ছেন অনেকে। বিমান বিধ্বস্তের ঘটনায় কেউ হারিয়েছেন প্রিয় স্বজনকে আবার কেউ হারিয়েছেন দীর্ঘদিনের সহকর্মীকে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়েছেন কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীসহ অনেকেই।

হ্রদয়বিদারক এই দুর্ঘটনা নিয়ে মর্মস্পর্শী একটি গান লিখেছেন স্বনামধন্য কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। ‘মাইলস্টোন’স ট্র্যাজেডি’ শিরোনামের গানটিতে গীতিকার নিজেই সুরারোপ করেছেন। আর গানটি কণ্ঠে ধারণ করেছেন এ সময়ের প্রতিভাবান শিল্পী আরিফ রহমান জয়। সংগীতায়োজন করেছেন রোমান রহমান।

ইতোমধ্যেই গানটি ‘খালিদ সংগীত’(www.khalidsangeet.com) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। একইসঙ্গে গানটির একটি এআই-নির্ভর ভিডিও উন্মুক্ত হয়েছে ‘খালিদ সংগীত’ ইউটিউব চ্যানেল (https://youtu.be/DKIsa0VhEFE?si=fEU0fSTSPicoyWKd) ও ফেসবুক পেজ এবং ‘মাহবুবুল এ খালিদ’ভেরিফায়েড ফেসবুক পেজে।

উল্লেখ্য, গত ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানের পাইলটসহ নিহত হয়েছেন অন্তত ৩৪ জন। আহত হয়েছেন শতাধিক। নিহতদের মধ্যে ২৭ জনই প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনার পর অসীম সাহসী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহেরিন চৌধুরী নিজের জীবনের কথা চিন্তা না করে শিক্ষার্থীদের বাঁচাতে উদ্ধারকর্মীদের সঙ্গে ঝাঁপিয়ে পড়েন। অসংখ্য শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে তিনি নিজেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। মাহেরিন চৌধুরীর এই আত্মত্যাগের কথা স্মরণ করা হয়েছে খালিদ সংগীতের ‘মাইলস্টোন’স ট্র্যাজেডি’ গানে।

প্রথিতযশা কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গান লিখে থাকেন। এরই মধ্যে তার লেখা ৫ শতাধিক গান মুক্তি পেয়েছে। মাহবুবুল খালিদের লেখা বেশিরভাগ গানে তিনি নিজেই সুরারোপ করছেন। সম্প্রতি মাগুরায় যৌন নির্যাতনের শিকার ছোট্ট শিশু আছিয়াকে নিয়ে মাহবুবুল খালিদের লেখা ও সুরে গান গেয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। ‘মাগুরার ফুল’শিরোনামের গানটি সচেতন দর্শক-শ্রোতাদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১০

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১১

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৩

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৪

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৫

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৬

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৭

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৮

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৯

শোকেরও ছুটি নেই

২০
X