বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে শফিক তুহিনের গান ‘মানবতার জয় হোক’

শফিক তুহিন I ছবি: সংগৃহীত
শফিক তুহিন I ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী শফিক তুহিন এবার গান করেছেন দেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে। ‘মানবতার জয় হোক’ শিরোনামের এই গানটি প্রকাশ পেয়েছে গত ৩১ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে।

গানটির কথা লিখেছেন শফিক তুহিন নিজেই, সুর ও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রত্যয় খান। ভিডিওটি নির্মাণ করেছেন কীশোর নীল।

গানটি নিয়ে শফিক তুহিন বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী আমাদের আস্থা, ভরসা ও গর্বের জায়গা। দেশের সংকটকালীন মুহূর্তে তারা মানবতার হাত বাড়িয়ে দেন, মানুষের পাশে দাঁড়ান। দেশের কল্যাণে তাদের ভূমিকা অনস্বীকার্য। তাই সেনাবাহিনীকে নিয়ে গান করার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘গানটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। ভিন্ন আঙ্গিকে তৈরি এই গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে বিশ্বাস করি। গানটি তৈরিতে যারা সহযোগিতা করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

দেশপ্রেম ও মানবতার বার্তা নিয়ে তৈরি ‘মানবতার জয় হোক’ গানটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X