কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

কটাক্ষের শিকার অনন্যা

অনন্যা গুহ I ছবি: সংগৃহীত
অনন্যা গুহ I ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতীয় অভিনেত্রী অনন্যা গুহ। তার প্রাক্-বিয়ের আনন্দমুখর ছবিগুলো এখন তুমুল বিতর্কের কেন্দ্রবিন্দু। কখনো আইবুড়ো ভাতের রীতি মেনে হাস্যমুখে পোজ, কখনো আবার বিলাসবহুল বিদেশি কায়দার ব্যাচেলরেট—সবকিছুই যেন অনলাইন মহলে আগুনে ঘি ঢালার কাজ করেছে। কিন্তু এই রঙিন উদ্‌যাপনের আড়ালেই ভেসে উঠেছে ধারালো প্রশ্ন ‘এ যুগে মাত্র ২১ বছরেই কেন বিয়ে?’ সমালোচনার তীর যেন চারদিক থেকে এসে বিদ্ধ করছে অভিনেত্রী অনন্যাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিয়ের কেনাকাটা এরই মধ্যে শুরু করেছেন অভিনেত্রী। ইউটিউব, ফেসবুক ভ্লগের দৌলতে প্রায় ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। পাত্রও সকলের চেনা। বিয়ের গহনা কেনা থেকে বাকি কেনাকাটার ভিডিও শেয়ার করেছেন অনন্যা। আর তাতেই বিরক্ত দর্শক। অনেকে লিখেছেন, ‘অল্প বয়সে অতিরিক্ত পাকা।‘

এ বিষয়ে অনন্যা বলেন, ‘সুকান্তের সঙ্গে সম্পর্কে জড়ানোর এক সপ্তাহের মাথায় বুঝতে পেরেছিলাম, আমার জন্য এ মানুষটিই সঠিক। আর যাঁরা বেশি বয়সে বিয়ে করার কথা বলছেন, তারা হয়তো কম বয়সে ঠিক মানুষ খুঁজে পাননি তাই বলছেন। আর বিয়েটা আমার কাছে দায়িত্ব নয়। বরং দুই বন্ধুর একসঙ্গে থাকা, মজা করা।‘

প্রসঙ্গত, অনেক ছোটবেলা থেকে অভিনয় করেন অনন্যা। দায়িত্ব নেওয়ার অভ্যাস সেই ছোটবেলায়। তাই কম বয়সে বিয়ে করা নিয়ে যারা কটাক্ষ করছেন তাদের জন্য অনন্যার ভাষায়, ‘আমি কারও কথায় গুরুত্ব দিতে রাজি নই।‘

জানা যায়, ২০২৬ সালে মার্চ মাসে বিয়ে অনন্যার। শিগগির শুরু করবেন নতুন ধারাবাহিকের শুটিং।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X