বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

শোবিজ ছেড়ে প্রবাসে কি করছেন মোনালিসা

মোনালিসা। ছবি : সংগৃহীত
মোনালিসা। ছবি : সংগৃহীত

এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা। গ্ল্যামার জগতের মোহ মায়া কাটিয়ে বহু আগেই পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানে অভিনয় বা মডেলিং নয়, বরং নিজেকে গড়ে তুলেছেন একজন পেশাদার রূপসজ্জাশিল্পী হিসেবে। এবার সেই প্রবাস জীবনেই তার মুকুটে যুক্ত হলো নতুন পালক। দীর্ঘ ১২ বছরের অভিজ্ঞতার পর তিনি পদোন্নতি পেয়ে হয়েছেন ‘ম্যানেজার’।

জানা গেছে, একটি আন্তর্জাতিক প্রসাধনসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে টানা এক যুগ সিনিয়র মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন মোনালিসা। সম্প্রতি প্রতিষ্ঠান পরিবর্তন করে একটি নতুন প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠানে ব্যবস্থাপক বা ম্যানেজার পদে যোগ দিয়েছেন তিনি। গত শুক্রবার থেকেই শুরু হয়েছে তার ক্যারিয়ারের এই নতুন অধ্যায়।

ফেসবুকে নিজের এই সাফল্যের খবর জানিয়ে উচ্ছ্বসিত মোনালিসা লিখেন, “এই নতুন অধ্যায়ের জন্য আমি নিজেকে ভীষণভাবে ধন্য মনে করছি। কঠোর পরিশ্রমই আমাকে আজকের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। নতুন দায়িত্ব পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে উঠেছি। সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ, নতুন সম্ভাবনা।”

তিনি আরও জানান, “অভিনয় ও মডেলিং আমার ভালোবাসা, কিন্তু মেকআপ আমার প্যাশন। যুক্তরাষ্ট্রে এসে বুঝেছি, এই সেক্টরে আমার আরও অনেক কিছু করার আছে।”

শোবিজ ও বর্তমান ২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্র প্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করে দেশ ছাড়েন মোনালিসা। পরবর্তীতে বিচ্ছেদ ঘটলেও তিনি প্রবাসেই নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। গত বছর দেশে ফিরলেও কিছুদিন পর আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান।

তবে শোবিজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হননি তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে মোনালিসা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’। সংগীতশিল্পী হৃদয় খান পরিচালিত ও অভিনীত এই চলচ্চিত্রের টিজার ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে। ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাই পেরিয়ে মোনালিসা আজ নিজ কর্মক্ষেত্রে এক অনন্য সাফল্যের উদাহরণ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১০

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১১

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

১২

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

১৩

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১৪

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১৫

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১৬

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৭

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

১৮

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

১৯

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

২০
X