তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম
প্রিন্ট সংস্করণ

দেখা দিলেন মোনালিসা

মডেল-অভিনেত্রী মোনালিসা। ছবি: সংগৃহীত
মডেল-অভিনেত্রী মোনালিসা। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর আবারও অভিনয়ে ফিরেছেন মডেল-অভিনেত্রী মোনালিসা। সংগীতশিল্পী ও নির্মাতা হৃদয় খানের সঙ্গে তিনি অভিনয় করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ট্র্যাপড’-এ, যা বর্তমানে দেখা যাচ্ছে ইউটিউবে।

হৃদয় খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রতি মুক্তি পাওয়া প্রায় ৩০ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমাটি নির্মিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। একটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি ‘ট্র্যাপড’-এ নিজের দেশ ছেড়ে ভিন্ন দেশে আটকে পড়ার মানসিক টানাপোড়েন ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।

সিনেমায় মোনালিসার চরিত্রটি গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন পর ক্যামেরার সামনে ফিরে তিনি তার অভিনয় দিয়ে দর্শকের মনোযোগ কেড়েছেন। তার সঙ্গে অভিনয় করেছেন হৃদয় খান নিজেই, যিনি এ সিনেমার পরিচালনার দায়িত্বও পালন করেছেন।

‘ট্র্যাপড’-এ হৃদয় খান ও মোনালিসার পাশাপাশি নিউইয়র্কের কয়েকজন স্থানীয় শিল্পীকেও বিভিন্ন চরিত্রে দেখা গেছে। বাস্তবতার ছোঁয়ায় নির্মিত এ সিনেমার মাধ্যমে মোনালিসার অভিনয়ে ফেরাকে ইতিবাচকভাবেই দেখছেন দর্শকরা।

মোনালিসা দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন। তাই অভিনয়ে তাকে দেখা যায় না বললেই চলে। দীর্ঘ বিরতির পর তার এ ক্যামেরার সামনে দাঁড়ানো দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X