বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে যা বললেন খায়রুল বাসার

তারেক রহমান ও খায়রুল বাসার I ছবি: সংগৃহীত
তারেক রহমান ও খায়রুল বাসার I ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে রাজনীতির মঞ্চে ফিরে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে দেশে পা রাখার পরই রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় লাখো মানুষের ঢল—আর সেই উত্তাল জনসমুদ্রে দেওয়া ভাষণে আবারও খবরের শিরোনামে আসেন জননেতা তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, আলোড়ন তুলেছে সমাজের নানা স্তরে। সাধারণ মানুষের উচ্ছ্বাসের সেই ঢেউ এবার ছুঁয়ে গেল শোবিজ অঙ্গনেও। যেখানে প্রকাশ্যে নিজের অনুভূতি জানিয়ে আলোচনায় এলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে একটি পোস্ট শেয়ার দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। সেই পোস্টে তিনি সংক্ষেপে লেখেন, ‘স্বাগত বাংলাদেশে।’ একই সঙ্গে এই ফেরার মধ্য দিয়ে দেশে শান্তি ফিরে আসুক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন এই ছোট পর্দার অভিনেতা।

তারেক রহমানের প্রশংসা করে খায়রুল বাসার লেখেন, ‘বাংলার শিশিরভেজা ঘাসের স্পর্শে আপনার অন্তর শীতল হোক। আর আপনার নেতৃত্বে এ দেশে শান্তি ফিরুক। আপনি সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং বাংলার মানুষের আস্থা হয়ে থাকেন এই দোয়া রইল।’

পোস্টে ভবিষ্যৎ রাজনীতি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন অভিনেতা। তিনি প্রত্যাশা প্রকাশ করেন, একদিন হয়তো তারেক রহমানের দল দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।

তবে একই সঙ্গে সমালোচনার জায়গাও পরিষ্কার করে দেন তিনি। বাসার লেখেন, ‘যখন দেশের মানুষ আপনার হাতে দেশের দায়িত্ব তুলে দেবে, সেদিন থেকে আপনার সব ভালো কাজের স্তুতি করতে না পারলেও অসংগতির প্রতি ভরপুর সমালোচনা করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

১০

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

১১

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

১২

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

১৩

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

১৪

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১৫

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৬

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১৭

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১৮

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১৯

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

২০
X