বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

দেড়শ দেহরক্ষী নিয়ে চলেন ভারতীয় এই ইনফ্লুয়েন্সার, গুঞ্জন নাকি সত্যি?

তানয়া মিত্তালI ছবি : সংগৃহীত
তানয়া মিত্তালI ছবি : সংগৃহীত

নেট দুনিয়ার আলোচনার শীর্ষে রয়েছেন ভারতের ‘বিগ বস’ খ্যাত ইনফ্লুয়েন্সার তানয়া মিত্তাল। বহুদিন ধরেই গুঞ্জন, তিনি যেখানেই যান, সঙ্গে থাকে অন্তত ১৫০ দেহরক্ষী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে অবশেষে মুখ খুললেন তানয়া নিজেই।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তান্যা জানান, ১৫০ দেহরক্ষী রাখার দাবিটি পুরোপুরি ভিত্তিহীন। বলেন, আমি কখনো এমন দাবি করিনি। কেউ এমন একটি ভিডিও দেখাতে পারবেন না যেখানে আমি দেড়শ দেহরক্ষীর কথা বলেছি। এগুলো সব মনগড়া কথা।

তবে তিনি স্বীকার করেছেন, নিরাপত্তার খাতিরে তার ব্যক্তিগত দেহরক্ষী রয়েছে, তবে সেই সংখ্যাটি কখনোই দেড়শ নয়।

দেহরক্ষী নিয়ে এই ভুল ধারণার পেছনে ‘বিগ বস’-এর সহ-প্রতিযোগী জিশান খানের একটি মজাকে দায়ী করেন তানয়া। জানান, জিশানের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন যে, তার নিজস্ব প্রতিষ্ঠানে ১৫০ কর্মী কাজ করেন। জিশান মজা করে সেই কর্মীদেরই দেহরক্ষী হিসেবে প্রচার করেন, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

আধ্যাত্মিক বিষয়ক কন্টেন্ট এবং লাইফস্টাইল নিয়ে ভিডিও তৈরি করে পরিচিতি পান তাননয়া মিত্তাল। এর বাইরেও তার সফল প্রসাধনী ও পোশাকের ব্যবসা রয়েছে। ‘বিগ বস’-এ অংশগ্রহণের পর তার জনপ্রিয়তা আরও বেড়ে যায় এবং বর্তমানে তিনি অভিনয়ের প্রস্তাবও পাচ্ছেন। বিভিন্ন সূত্র অনুযায়ী, তানয়ার মাসিক আয় প্রায় ৬ লাখ রুপি, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ২ কোটি রুপি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X