কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৮:০৬ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘোষিত নৌ অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সরকারের মতে, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করতে পারে। এতে আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্য ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে ঢাকা।

বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধের তীব্র নিন্দা জানাচ্ছে। বাংলাদেশ মনে করে, এ ধরনের পদক্ষেপ উত্তেজনা আরও বাড়িয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ন এবং আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্য ব্যাহত হওয়ার ঝুঁকি সৃষ্টি করে। আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘের সমুদ্র আইন সনদ অনুযায়ী লোহিত সাগরসহ আন্তর্জাতিক সমুদ্রপথে অবাধ ও আইনসম্মত নৌ চলাচলের পক্ষে বাংলাদেশ।

এতে আরও বলা হয়, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লোহিত সাগরে যেকোনো ধরনের বিঘ্ন বিশ্বের মানুষের জন্য গুরুতর অর্থনৈতিক পরিণতি ডেকে আনতে পারে। এ কারণে সমুদ্রে কর্মরত নাবিকদের নিরাপত্তা এবং পণ্য পরিবহনের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ সব পক্ষের প্রতি আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সমুদ্র নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে—এমন যে কোনো পদক্ষেপ থেকে বিরত থেকে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, সংঘাত নিরসনে সংলাপ, কূটনীতি এবং শান্তিপূর্ণ সম্পৃক্ততাই একমাত্র টেকসই পথ।

কালবেলা/এএসএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X