বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সংসার ভাঙার খবরে যা বললেন তাহসান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন গায়ক ও অভিনেতা তাহসান খান। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় কালবেলাকে এ তথ্য জানিয়েছেন তাহসান নিজেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহসান বলেন, ‘খবরটি সত্য। জুলাইয়ের শেষ দিক থেকে আমরা আলাদা আছি। এ বিষয়ে এখনো বিস্তারিত জানাতে চাচ্ছি না। সময় হলে সব কিছু প্রকাশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কথা বলতে চাইনি। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে জানাতে হচ্ছে। বিস্তারিত সময় নিয়ে পরে জানাব।’

এদিকে, তাহসান-রোজার বিচ্ছেদের খবরে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এ বিষয়ে দুজনের পক্ষ থেকেই বিস্তারিত তথ্য জানানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন তাহসান।

এর আগে গত বছরের ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে টানা এক দশকেরও বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপের কাজ করে আসছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

কালবেলা/এমএসকেএম/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X