কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

তাহসানের ছবি ও পদবি, দুটোই মুছলেন রোজা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সংসার এক বছর পূর্ণ হতে না হতেই শেষ হয়ে গেল।

সম্প্রতি তাহসান জানিয়েছেন রোজার সঙ্গে আর তিনি থাকছেন না।

এদিকে তাহসানের পক্ষ থেকে এমন তথ্য জানানোর পরেও ইনস্টাগ্রামে তাহসানের ছবি আগের মতোই রেখে দিয়েছিলেন রোজা। একইসঙ্গে রোজা নিজের নামের সঙ্গে ‘খান’ পদবিও ছিল।

তবে দুজনের পথ যে আলাদা হয়ে গেছে সেটা আরও স্পষ্ট হলো এবার। ইনস্টাগ্রাম থেকেও তাহসানের ছবি মুছে ফেললেন রোজা।

নিজের নামের সঙ্গে খান পদবি যুক্ত করেছিলেন সেটাও মুছে ফেলেছেন।

রোজার ইনস্টাগ্রামে দেখা গেল, কোথাও তাহসান নেই। রোজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম ছিল রোজা আহমেদ খান। সেখান থেকে ‘খান’ শব্দও বাদ দিয়েছেন।

এর আগে, সংসার ভেঙে যাওয়ার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

এ প্রসঙ্গে তাহসান খান বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই অর্থাৎ জুলাইয়ের শেষ দিক থেকে আমরা আলাদা আছি। এ বিষয়ে এখন বিস্তারিত জানাতে চাচ্ছি না। সময় হলে সব কিছু প্রকাশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কথা বলতে চাইনি। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে জানাতে হচ্ছে। বিস্তারিত সময় নিয়ে পরে জানাব।’

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান খান। রোজা আহমেদ একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে টানা এক দশকেরও বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপের কাজ করে আসছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১০

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১১

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১২

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৩

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৪

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৫

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১৬

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১৭

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১৮

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৯

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

২০
X