কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে মুখ খুললেন তাহসান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত বছরের শুরুতে বিয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে সংসার শুরু করলেও এক বছর পূর্ণ হওয়ার আগেই সম্পর্কের ইতি টানার খবর জানালেন তিনি।

সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিককে তাহসান খান বলেন, যে গুজব ছড়িয়েছে, তা সত্য। আমরা আর একসঙ্গে থাকছি না। কয়েক মাস ধরেই আলাদা থাকছি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা দেওয়া হবে।

জানা গেছে, গত জুলাইয়ের শেষ দিক থেকেই আলাদা থাকছেন রোজা আহমেদ ও তাহসান খান। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এ নিয়ে চলছে নানা আলোচনা। অনেকেই জানতে চাইছেন- তাহসানের দ্বিতীয় বিয়েটিও কেন টিকল না।

এ প্রসঙ্গে তাহসান জানিয়েছেন, খবর ও ফোনকলের চাপে তিনি অতিষ্ঠ হয়ে পড়েছেন। নিজেকে আড়াল করার চেষ্টা করেও সফল হচ্ছেন না বলে জানান তিনি। এসব পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি চান এই গায়ক। তাহসানের ভাষ্য, অনেক সংবাদ হচ্ছে, অনেক ফোন আসছে- তিনি এখন একটু শান্তি চান।

উল্লেখ্য, সংগীতশিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তাহসান খান। সংগীত ও অভিনয়- দুই মাধ্যমেই তিনি সমানভাবে সফল। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে বড় পর্দাতেও অভিনয় করেছেন তিনি।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপের কাজ করে আসছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।

এর আগে, ২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী ও সংগীতশিল্পী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে তাহসানের বিয়ে হয়। তাদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান আইরা তাহরিম খান। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে মিথিলা ও তাহসানের বিচ্ছেদ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X