তামজিদ হোসেন
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ভালোবাসা দিবসে আসছে সৌরভের ‘মেঘের বাড়ি’

অনিক হালদার সৌরভ I ছবি : সংগৃহীত
অনিক হালদার সৌরভ I ছবি : সংগৃহীত

ভালোবাসা সব সময় প্রকাশ করা যায় না, কখনো তা নীরবতার গভীরে জমে থাকে, চোখের চাহনিতে ভেসে ওঠে, কিংবা দূরের কোনো মেঘের ঘরে আশ্রয় নেয়। সেই অব্যক্ত অনুভূতিরই সুরেলা ভাষ্য নিয়ে ভালোবাসা দিবসে আসছে অনিক হালদার সৌরভের নতুন গান ‘মেঘের বাড়ি’।

আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসেই প্রকাশিত হতে যাচ্ছে এ গানটি। ‘মেঘের বাড়ি’ গানে কথা, সুর ও মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন শিল্পী অনিক হালদার সৌরভ নিজেই। গানটির মিক্স ও মাস্টারিংয়ের দায়িত্বে ছিলেন আশিক আবেদিন। ‘মেঘের বাড়ি’ শিরোনামের এ গানটি এমন এক প্রেমের গল্প বলে, যেখানে ভালোবাসা মানে কেবল কাছাকাছি থাকা নয়, বরং দূরত্বের মাঝেও কাউকে আগলে রাখা, মনে মনে বয়ে নিয়ে চলা। ঠিক যেমন মেঘের ভেতর লুকিয়ে থাকে বৃষ্টি, তেমনি নীরবতার আড়ালেও লুকিয়ে থাকে গভীর অনুভূতি।

গানটি সম্পর্কে অনিক হালদার সৌরভ বলেন, আমি বিশ্বাস করি, সঙ্গীত এমন কিছু কথা বলে দেয়, যা আমরা মুখে বলতে পারি না। ‘মেঘের বাড়ি’ সেইসব অনুভূতির গল্প, যা মানুষ নিঃশব্দে বহন করে চলে। ভালোবাসা দিবসে এই গানটা যদি কারও মনে একটু নরম ছোঁয়া দিতে পারে, তাহলেই আমার সৃষ্টি সার্থক।

ভালোবাসা দিবসের দিনই স্পটিফাই, ইউটিউবসহ সব ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে প্রকাশিত হবে ‘মেঘের বাড়ি’।

উল্লেখ্য, অনিক হালদার সৌরভ সমসাময়িক সময়ে তরুণ শিল্পীদের মধ্যে বেশ পরিচিত এক নাম। যিনি দীর্ঘ সময় ধরে যুক্ত আছেন ব্যান্ড সাইকোপ্যাথস–এর সঙ্গে। গতবছর মুক্তি পাওয়া ব্যান্ডটির জনপ্রিয় গান ‘একা’–এর মিউজিক অ্যারেঞ্জমেন্টে তার নিখুঁত কারিগরি স্পর্শ গানটিকে দিয়েছিল এক আলাদা মাত্রা। এছাড়া সব মিলিয়ে লাইভ পারফরম্যান্স ও স্টুডিও সংগীত, দুই জগতেই তিনি রেখে চলেছেন নিজের সৃজনশীলতার স্বাক্ষর।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X