বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ফারহান-কেয়া জুটিতে আসছে ‘ইউ অ্যান্ড মি ফরএভার’

ফারহান-কেয়া জুটি। ছবি : সংগৃহীত
ফারহান-কেয়া জুটি। ছবি : সংগৃহীত

ঢাকায় টানা ৩ দিনের শুটিং শেষে আসছে ‘ইউ অ্যান্ড মি ফরএভার’। ফারহান ও কেয়া পায়েলকে একসঙ্গে দেখা যাবে ১৫ জানুয়ারি, শুধুই জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। দর্শকদের জন্য নতুন এক রোমান্টিক-ইমোশনাল এক্সপেরিয়েন্স নিয়ে আসছে নতুন এই নাটকটি।

ঢাকার বিভিন্ন লোকেশনে টানা ৩ দিনব্যাপী শুটিং শেষে নাটকটির কাজ সম্পন্ন হয়েছে—আর এখন শুরু হয়েছে অন এয়ারের কাউন্টডাউন।

নাটকটিতে হিরো হিসেবে থাকছেন ফারহান, আর হিরোইন চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। দুজনকে একসঙ্গে পর্দায় দেখার আগ্রহ ইতোমধ্যেই তৈরি করেছে দারুণ আলোচনা। প্রেম, সম্পর্ক, পরিবার—সবকিছুর টানাপড়েনকে শহুরে বাস্তবতায় মিশিয়ে নাটকটি সাজানো হয়েছে এমনভাবে, যাতে প্রতিটি দৃশ্য দর্শকের মনে ‘ফিল’ তৈরি করে।

নাটকটির চিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিকী এবং পরিচালনা করেছেন রাইয়ান মাহমুদ। নির্মাতা টিমের লক্ষ্য—শুধু বিনোদন নয়, এমন একটা গল্প বলা, যেখানে ভালোবাসা থাকবে, থাকবে হালকা হাসি, আবার থাকবে সম্পর্কের কিছু গভীর প্রশ্নও।

ইতোমধ্যে জাগো এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে নাটকটির পোস্টার এবং টিজার রিলিজ হয়েছে, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়া ১৩ তারিখ মুক্তি পাবে নাটকটির প্রমো, যা অন এয়ারের আগে উত্তেজনা আরও কয়েকগুণ বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

নাটকটি অন এয়ার হবে আসছে ১৫ জানুয়ারি। শুধুমাত্র জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। ভালোবাসার গল্পে নতুন মোড় দেখতে প্রস্তুত থাকুন—‘ইউ অ্যান্ড মি ফরএভার’।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X