কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৮:০৭ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

দুই-এক দিন পরীক্ষা পেছাতে কী সমস্যা ছিল, শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানা

সংসদে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন রাখেন রুমিন ফারহানা। ছবি : কালবেলা গ্রাফিক্স
সংসদে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন রাখেন রুমিন ফারহানা। ছবি : কালবেলা গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘টানা ভারি বৃষ্টিতে শিক্ষার্থীদের অনুরোধে পরীক্ষা না পেছানোয় আজ আন্দোলন হচ্ছে। শিক্ষামন্ত্রীর কাছে আমার প্রশ্ন, দুই একদিনের জন্য পরীক্ষা পেছাতে কী সমস্যা ছিল?’

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ প্রশ্ন রাখেন।

জবাবে এহছানুল হক মিলন বলেন, পরীক্ষা পদ্ধতির সিস্টেম অনুযায়ী, স্থানীয় সরকার, ডিসি-ইউএনওরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন যে পরীক্ষা নেওয়া যাবে কিনা। তারা দুর্যোগ দেখলে পরীক্ষা নেওয়া বন্ধও করতে পারেন। আমরা তাদের সঙ্গে বার বার যোগাযোগ করেছি। তারা জানিয়েছেন ঠিকমতোই পরীক্ষা নেওয়া হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের জন্য আমাদেরও মায়া আছে। সেজন্য আমরা সবসময় মনিটরিং করেছি।

‘সারা দেশে পরীক্ষা আমরা একযোগে নিয়ে থাকি’ উল্লেখ করে তিনি আরও বলেন, এইচএসসি পরীক্ষার প্রায় ২ হাজার ৭০০ কেন্দ্র রয়েছে এবং ৬৪টি জেলায় একই সময়ে পরীক্ষা শুরু হয়। ইতিমধ্যে আপনারা শুনেছেন, চট্টগ্রামে যখন বন্যা হলো- তখন আমরা পর্যায়ক্রমে প্রথমে রাঙামাটি, তারপর বান্দরবান, পরে খাগড়াছড়ি এবং এরপর পুরো চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করেছি।

তিনি আরও বলেন, আমরা লক্ষ করছিলাম যে- বৃষ্টি হচ্ছিল এবং আমরা পরিস্থিতি নিয়মিত মনিটরিং করছিলাম। সেই সময় ৬৪ জেলার এসপি (পুলিশ সুপার), আট বিভাগের বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আমরা কথা বলেছি। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গেও যোগাযোগ করেছি। তারা জানিয়েছিল যে- আর বৃষ্টি হবে না। বিকাল ৫টা পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্ট সবাই বলেছেন যে- আবহাওয়া ভালো থাকবে, সে কারণেই আমরা পরীক্ষা বহাল রেখেছি।

শিক্ষামন্ত্রী বলেন, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি- কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গেছে। সঙ্গে সঙ্গে আমরা মেয়র, ফায়ার সার্ভিস, পুলিশ এবং জেলা প্রশাসককে নির্দেশ দিই, পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের ব্যবস্থা করতে। পরে পরীক্ষার্থীদের নৌকায় করে ওই স্কুলের পাঁচতলা ভবনে নিয়ে গিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। আমরা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছি।

তিনি বলেন, এ ছাড়া সারা দেশের জেলা প্রশাসকদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন- কোথাও পরীক্ষা গ্রহণে কোনো ধরনের দুর্যোগজনিত সমস্যা হয়নি। শুধু কুমিল্লা সরকারি মহিলা কলেজে এ ঘটনা ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন পঞ্চম নৌবহরে আইআরজিসির হামলা

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক 

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

এবার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নাঈম গ্রেপ্তার

নিখোঁজের ২ দিন পর কুয়াকাটায় ভেসে এলো মাঝির মরদেহ

রংপুরে হিসাবরক্ষণ কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

যে একাদশ নিয়ে ‘ইংলিশ’ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা

প্রথমবার ‘ইংরেজি পরীক্ষায়’ বসছেন মেসি

বিশ্বকাপের উন্মাদনায় বদলে গেল রেলস্টেশনের নাম

১০

ইরানের পারমাণবিক স্থাপনার শহরে আবারো মার্কিন হামলা

১১

সুপ্রিম কোর্টের সেই সহকারী রেজিস্ট্রারকে চাকরিচ্যুত

১২

সংসদে শিক্ষামন্ত্রী / পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ

১৩

মৃত্যুর আগে একটি ভালো কাজ, ববিতার আবেগঘন স্বীকারোক্তি

১৪

সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

১৫

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে চায় স্পেন?

১৬

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নিহত

১৭

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম বরখাস্ত

১৮

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হলেন বোরহানুল আশেকীন

১৯

ভোলায় সাবেক ছাত্রলীগ নেতা শাহিন গ্রেপ্তার

২০
X