বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার, গৃহকর্মী পলাতক

সিরিয়ার ব্যাপক জনপ্রিয় ও প্রবীণ অভিনেত্রী হুদা শা’রাউই। ছবি : সংগৃহীত
সিরিয়ার ব্যাপক জনপ্রিয় ও প্রবীণ অভিনেত্রী হুদা শা’রাউই। ছবি : সংগৃহীত

সিরিয়ার ব্যাপক জনপ্রিয় ও প্রবীণ অভিনেত্রী হুদা শা’রাউই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দামেস্কের মধ্যাঞ্চলে অবস্থিত তার নিজ ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক তদন্তে তাকে হত্যা করা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী হুদা শা’রাউইকে গৃহকর্মী হত্যা করেছে বলে তদন্তে ইঙ্গিত মিলেছে। ৮৭ বছর বয়সী অভিনেত্রীকে হত্যার পর গৃহকর্মী পালিয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা কর্তৃপক্ষ।

প্রখ্যাত অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে।

সিরিয়ান আর্টিস্টস সিন্ডিকেটের প্রধান মাজেন আল নাটুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, প্রাথমিকভাবে তদন্তে দেখা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটেছে। গৃহকর্মীকে সন্দেহ করা হচ্ছে এবং তিনি এখন পলাতক। এ ঘটনায় তদন্ত চলমান থাকায় কর্তৃপক্ষ এর থেকে বেশি তথ্য জানায়নি।

উল্লেখ্য, ‘বাব আল হারা’ সিনেমায় ‘উম জাকি’ চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন হুদা শা’রাউই। সিরিয়ার টিভি নাটকের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন তিনি। তার অভিনীত কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘আহল এল রায়া’, ‘আহলাম আবু এল হানা’, ‘আইয়্যাম শামিয়া’, ‘আইলাত সাবাত নুজুম’ এবং ‘কিল্লাত জাওক ওয়া কাথরাত গালাবা’ টিভি সিরিজ।

কালবেলা/আরএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X