তামজিদ হোসেন
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩

রাষ্ট্রীয় সম্মান ফিরিয়ে দিলেন নিয়ামুল মুক্তা

নিয়ামুল মুক্তাI ছবি : সংগৃহীত
নিয়ামুল মুক্তাI ছবি : সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কার— দেশের চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ স্বীকৃতি। সে সম্মান যখন নিজেই ফিরিয়ে দেন কোনো বিজয়ী, তখন স্বাভাবিকভাবেই তৈরি হয় চাঞ্চল্য। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩’-এ শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে ঘোষিত হওয়ার পরও ‘রক্তজবা’ ছবির জন্য পাওয়া পুরস্কার প্রত্যাখ্যান করেছেন নিয়ামুল মুক্তা। শুধু না বলেই থামেননি, পুরস্কার প্রদানের পুরো প্রক্রিয়া নিয়েই তুলেছেন গুরুতর প্রশ্ন। তার এই সিদ্ধান্তে চলচ্চিত্র মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা— সম্মান নাকি প্রতিবাদ, কোন বার্তা দিতে চান এই নির্মাতা?

এ বিষয়ে মুক্তা কালবেলাকে বলেন, ‘ছবিটির চিত্রনাট্য লিখেছে মুহাম্মাদ তাসনীমুল হাসান তাজ। তিনি ছবিতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। এখন আমি যে কাজ করিনি, তার জন্য কেন পুরস্কার নেব? তাই আমি এ পুরস্কার প্রত্যাখ্যান করছি এবং একই সঙ্গে তাজের হাতে এ পুরস্কার দেখতে চাই।’

বিষয়টি নিয়ে তাজ জানান, তিনি ছবিটির চিত্রনাট্য করেছেন ২০২২-এর দিকে। বিষয়টি নিয়ে নিয়ামুল মুক্তার সঙ্গে তার কথা হয়েছে। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে আবেদন করব, তারা যেন বিষয়টি সংশোধন করেন।’

ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। সংস্থাটির কর্মকর্তা চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার ব্যাপারটি এমন হওয়ার কথা নয় বলে দাবি করেন। তিনি বলেন, ‘সাধারণত জুরি বোর্ড টাইটেল মিলিয়ে দেখে। এরপরও কী সমস্যা হয়েছে কাল (শনিবার) বিষয়টি খোঁজ নেব আমরা। যদি কোনো কিছু ভুল হয়, তাহলে সংশোধনের আবেদন করব।’

‘রক্তজবা’ টাইটেলে স্পষ্টত মুহাম্মাদ তাসনীমুল হাসানের রয়েছে। তারপরও জুরি বোর্ড কীভাবে এ ভুল করল? এ নিয়ে জুরি সদস্য ওয়াহিদ সুজন বলেন, ‘অনেক আগে দেখা হয়েছে ছবিগুলো। টাইটেল দেখা হলেও অনেক সময় মনে থাকে না। এমন কিছু হতে পারে। একটি ফর্মে সব ক্যাটাগরি ও প্রযোজক মনোনীত কলা-কুশলীদের নাম থাকে। তার পাশে খালি ঘরে মার্কিং করা হয়।

এখন মূল আবেদনে কী নাম আছে আর তথ্য মন্ত্রণালয় সে ফরমেটে নম্বরপত্র তৈরি করে, সেখানে ভুল আছে কিনা দেখা দরকার। মানে যে কোনো ক্ষেত্রে ভুল হতে পারে। যাই ঘটুক, বিষয়টি দুঃখজনক। আশা করি, সুন্দর সমাধান হবে।’ এদিকে নুসরাত ইমরোজ তিশা অভিনীত ছবিটি কোন সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছিল তা জানেন না মুক্তা।

এ ব্যাপারটি নিয়ে তিনি বলেন, ‘আমার পরিচালিত ছবি কোথায়, কোন সিনেমা হলে চলেছে— তা আমিই জানি না এখন পর্যন্ত। সিনেমা হলে মুক্তি না পেলে কোনো ছবি জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হতে পারে কিনা— আমার প্রশ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১০

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১১

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১২

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৩

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৪

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৫

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৬

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৭

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৮

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৯

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

২০
X