বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

চ্যালেঞ্জিং চরিত্রে সাফা কবির

সাফা কবির । ছবি - সংগৃহীত
সাফা কবির । ছবি - সংগৃহীত

নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। ‘মৎস্যকন্যা’ নামে নিরীক্ষাধর্মী একটি নাটকে অভিনয় করেছেন তিনি। গ্ল্যামার বা প্রচলিত চরিত্রের বাইরে গিয়ে তিনি ভিন্ন এক চরিত্র নিয়ে এবার হাজির হচ্ছেন। নাটকটির নাম ভূমিকায় দেখা যাবে এ অভিনেত্রীকে। এটি পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। নতুন এ নাটক প্রসঙ্গে সাফা বলেন, ‘কাজটি করে মনে হয়েছে, নিরীক্ষাধর্মী একটি নাটক অভিনয়জীবনে যোগ হয়েছে। এর গল্পটা এক মৎস্যকন্যাকে নিয়ে। এটার জন্য মারমেইডের একটা কস্টিউম ব্যবহার করা হয়েছে। মারমেইডের কস্টিউম পরে সাঁতার কাটাও খুব চ্যালেঞ্জিং। এক দিন টানা ছয় ঘণ্টা মারমেইড পোশাক পরে থাকতে হয়েছে। ওই পোশাক পরার পর আমাকে ধরাও যাচ্ছিল না। পোশাকটা এমনভাবে বানানো, যে ধরে তারই অস্বস্তি হচ্ছিল। এ পোশাকের কারণে শরীরের কোথাও চামড়া ছিলে গেছে। নাটক তো আমি অনেকদিন থেকে করছি, দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা সবসময় থাকে। সে চিন্তা থেকে এমন চ্যালেঞ্জ নেওয়া। দর্শক একটা গল্পে নতুনভাবে দেখুক, এমনটাই চেয়েছি।’ অভিনেত্রী আরও বলেন, ‘এর আগে কখনো এ রকম ইলিউশনধর্মী কাজ বেশি করা হয়নি। মৎস্যকন্যায় মারমেইডের পোশাক পরে ঝাঁপ দিয়ে সাগরে ডুব দেওয়ার জন্য মানসিকভাবে তৈরি ছিলাম। যে করেই হোক দৃশ্যটা করব, এমনই ছিল চাওয়া। পরিচালকসহ ইউনিটের সবাইকে বলেছিলাম, যদি ভেসেও যাই, মরেও যাই, আমি শটটা দিতে চাই। টিমকে বলেছিলাম, যদি ৫ সেকেন্ডের মধ্যে উঠে না আসি, তাহলে তোমরা আমাকে নিয়ে এসো। অভিনয়জীবনে এমন ঝুঁকি এর আগেও কয়েকবার নিয়েছি, যা কখনো বলা হয়নি।’ নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটিতে বাস্তবধর্মী উপস্থাপনার পাশাপাশি ভিজ্যুয়াল ইলিউশনের ব্যবহারও রয়েছে। চরিত্রের প্রয়োজনে সাফাকে দীর্ঘ সময় বিশেষ কস্টিউম পরে পানিতে শুটিং করতে হয়েছে। পুরো ইউনিটের সহযোগিতায় ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলো ধারণ করা হয়। নাটকটি শিগগির প্রচারের কথা রয়েছে। এদিকে, দীর্ঘদিন ধরেই নাটকে অভিনয় করলেও সাফা কবিরকে এখনো সিনেমায় দেখা যায়নি। তার সমসাময়িক অনেক অভিনয়শিল্পী এরই মধ্যে সিনেমায় নাম লিখিয়েছেন। এক্ষেত্রে সাফার মধ্যে দেখা ভিন্নতা। বড় পর্দায় কাজ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বড় পর্দায় কবে আমাকে দেখা যাবে, এ প্রশ্ন অনেক দিন ধরে শুনছি। আমিও নিজেকে সিনেমায় দেখতে চাই। কিন্তু এখন একটু ভয় হয়। সাম্প্রতিক সময়ে নাটকের অনেক ভালো ভালো অভিনেত্রী সিনেমা করছে। তবে তাদের কিছু মানুষ নাটকের নায়িকা বলে কটাক্ষ করছে। এ ধরনের মন্তব্য আমাকে নিরুৎসাহিত করছে। আমি এখন পর্যন্ত বড় পর্দায় আসিনি, কিন্তু এ ধরনের নেগেটিভ মন্তব্যের কারণে ভয় পেয়ে যাচ্ছি।’

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১০

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১১

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১২

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৩

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

১৪

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

১৫

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

১৭

কোমরের চিকিৎসা নিতে সিঙ্গাপুরের হাসপাতালে ধর্মমন্ত্রী

১৮

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১৯

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

২০
X