বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শতপর্বে তার্কিশ ধারাবাহিক 'মোস্তফা'

তুর্কি ধারাবাহিক 'মোস্তফা'র দৃশ্য । ছবি - সংগৃহীত
তুর্কি ধারাবাহিক 'মোস্তফা'র দৃশ্য । ছবি - সংগৃহীত

আরটিভিতে প্রচার চলতি তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’। ২৫০ পর্বের ধারাবাহিকটি এরই মধ্যে ১০০ পর্ব প্রচার হয়েছে গত মঙ্গলবার। সোমবার থেকে বুধবার রাত ৮:১৫ টায় ধারাবাহিকটি প্রচার হচ্ছে। গত পহেলা আগস্ট থেকে ধারাবাহিকটি প্রচারে আসতেই দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি ১০০ পর্ব প্রচার হলে দর্শকমহলে তুমুল সাড়া ফেলে।

আরটিভির পর্দায় তুর্কি এই ধারাবাহিকটি প্রচারে আসতেই গ্রাম ও শহরের দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। বাংলা ডাবিং করা ধারাবাহিকটি দেখে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভালো লাগার প্রতিক্রিয়া জানিয়েছেন।

মোস্তফা কারায়েল নামের এক পুলিশ কর্মকর্তা এই নাটকের মূল চরিত্র। নীতিবান একজন পুলিশ কর্মকর্তা তিনি। মোস্তফার পুরো পৃথিবী বলতে তার এক মাত্র ছেলে, বাবা ছেলের সুন্দর একটি গল্প ফুটে উঠেছে এই ধারাবাহিকটিতে।

একইসঙ্গে রোমান্টিক থ্রিল এই ধারাবাহিকটিতে একবার চোরাচালানকারীদের একটি চক্র ধরতে গিয়ে ফেঁসে যান মোস্তাফা। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে বরখাস্ত করা হয়। ওই মিথ্যা মামলায় এক বছরের কারাবাস হয় মোস্তফার। তখন তার ছেলের দায়িত্ব নেয় তার শ্বশুর।

অন্যদিকে, মোস্তফার সঙ্গে আইসেগুল নামের এক সুন্দরী ডাক্তারের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ঘটান ক্রমে একদিন মোস্তফা জানতে পারে আইসেগুল শহরের সবথেকে বড় গডফাদার বাহরির মেয়ে।

বাবা ছেলের গল্প আবার নতুন করে প্রেমে পরা, প্রেম আবার গডফাদারের সাথে দন্ড। এভাবেই এগিয়ে যায় জনপ্রিয় তুর্কি ধারাবাহিক মোস্তফার গল্প।

মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলার প্রমুখ। পুরস্কারপ্রাপ্ত সিরিয়ালটি আইএমডিবি রেটিং ৮.২/১০।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X