বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চিত্রনায়িকা নিঝুম রুবিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চিত্রনায়িকা নিঝুম রুবিনা। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা নিঝুম রুবিনা। ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা রুবিনা আক্তারের নিঝুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার অভিযোগে করা মামলায় এ আদেশ দেন আদালত। অভিনেত্রীর সঙ্গে তার স্বামী মামুনুর রশীদ রাহূলের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী এ কে ফয়সাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ তাদের আদালতে হাজির হওয়ার জন্য তারিখ নির্ধারণ ছিল। কিন্তু তারা কেউ আদালতে হাজির হয়নি। এ কারণে আমরা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি। আদালত শুনানি নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’

গত ২৯ জানুয়ারি মোসা. সুরভী বেগম নামের এক নারী মামলাটি দায়ের করেন। ওইদিন আদালত ১৯ ফেব্রুয়ারি মধ্যে আসামিদের হাজির হতে সমন জারি করেন। মামলায় আরও দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন, রাহূলের ভাই নান্নু মিঞা ও বোন মহিমা বিবির। বাদীর অভিযোগে বলা হয়, বাদী সুরভী বেগম এবং আসামি নিঝুম ও রাহূল পূর্বপরিচিত এবং এক সময় তাদের মধ্যে 'আস্থার' সম্পর্ক ছিল। সেই সুবাদে ২০২০ সালের ১ অক্টোবর সুরভীর কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা ধার চান নিঝুম ও রাহূল। ১১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত তিন দফায় তাদের সাড়ে ১২ লাখ টাকা দেন সুরভী। দুই মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার শর্তে চুক্তি সই হয়। রাহূল টাকা ফেরত না দিলে বা মারা গেলে তার ভাই নান্নু টাকা ফেরত দেবেন বলে সেখানে লেখা হয়।

আরও বলা হয়, সুরভী বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে আর্থিক অস্বচ্ছলতা দেখা দেয়। জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজনে গত বছরের ১ মে তিনি টাকা ফেরত চান। তবে নিঝুম ও রাহূল টাকা ফেরত দেবেন না বলে জানিয়ে দেন। পরবর্তীতে ২২ সেপ্টেম্বর রুবিনা নিঝুম ও রাহূলের বনশ্রীর বাসায় গিয়ে টাকা ফেরত চান সুরভী। কিন্তু তারা টাকা দিতে রাজি না হয়ে উল্টো 'প্রাণে মেরে ফেলার' হুমকি দেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

কালবেলা/আরডা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১০

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১১

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১২

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৩

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৪

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৫

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৬

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৭

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৮

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৯

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

২০
X