বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু

কবি জাহানারা আরজু । ছবি : সংগৃহীত
কবি জাহানারা আরজু । ছবি : সংগৃহীত

মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু। আজ সোমবার (২ মার্চ) বেলা ১টায় গুলশানে নিজ বাসভবনে মারা যান তিনি।

জাহানারা আরজু ১৯৩২ সালের ১৭ নভেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের ঢাকার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা আফিল উদ্দিন আহম্মদ চৌধুরী ও মা খোদেজা খাতুন। তিনি পড়াশোনা করেন মানিকগঞ্জে। পরে তিনি ঢাকার ইডেন মহিলা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন।

জাহানারা আরজু ছিলেন একজন কবি এবং সাহিত্য সম্পাদক। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম মহিলা সাপ্তাহিক সুলতানা পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক। বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত ২য় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকসহ ২৬টি সাহিত্য পুরস্কারে ভূষিত হন।

জাহানারা আরজু সাবেক উপ-রাষ্ট্রপতি ও বিচারপতি এ কে এম নূরুল ইসলামকে বিয়ে করেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে মো. আশফাকুল ইসলাম হাইকোর্ট বিভাগের বর্তমান বিচারপতি। ছোট ছেলে মোহাম্মদ জাহিনুল ইসলাম একজন প্রকৌশলী। একমাত্র মেয়ে মিনারা জামান একজন অধ্যাপিকা।

১৯৪৯ সাল থেকে কবি সুফিয়া কামাল এবং তিনি একসাথে পত্রিকা সম্পাদনা করতেন। পরে তিনি ১৯৬৫ সালে রাইটার্স গিল্ডের পত্রিকা পরিক্রমের যুগ্ম সম্পাদক হিসেবে যোগদান করেন। এছাড়া টিবি অ্যাসোসিয়েশনের পাক্ষিক হেলথ বুলেটিন পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। তিনি সেতুবন্ধন নামে একটি সাহিত্য পত্রিকাও সম্পাদনা করতেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X