বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

‘আজব শহর’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
‘আজব শহর’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

বরিশালের আঞ্চলিক ভাষা ও পারিবারিক আবহকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একক নাটক ‘আজব শহর’। টাইমস মিডিয়ার প্রযোজনায় নির্মিত নাটকটির রচনা ও পরিচালনা করেছেন এস এ মনির। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন, আহমেদ মুনমুন, হাসিমুন, শামীম মোল্লা, সৈয়দ শিপুল, কাউসার হামিদ, ইকরামুল হক এবং খুদে শিল্পী মানহা ইসলাম।

নির্মাতা জানান, নাটকটির গল্প আবর্তিত হয়েছে বরিশালের একটি পরিবারকে ঘিরে। পুরো নাটকেই ব্যবহার করা হয়েছে বরিশালের আঞ্চলিক ভাষা। গল্পে হাসি, কান্না, প্রেম এবং বাস্তব জীবনের নানা অনুভূতির সমন্বয় ঘটানো হয়েছে, যা দর্শকদের কাছে ভিন্নধর্মী অভিজ্ঞতা এনে দেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নাটকটি নিয়ে অভিনেতা জামিল হোসেন বলেন, ‘বরিশালের ভাষায় অসাধারণ একটি নাটকে কাজ করেছি। গল্প ও নির্মাণ—দুটিই দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

পরিচালক এস এ মনির বলেন, ‘বাস্তব জীবনের সঙ্গে মিল রেখে বরিশালের ভাষায় গল্পটি লিখেছি। এতে হাসি, কান্না ও রোমান্সের সুন্দর মিশেল রয়েছে। জামিল ও মুনমুন দারুণ অভিনয় করেছেন। দর্শকদের কথা মাথায় রেখেই নাটকটি নির্মাণ করেছি।’

নির্মাতা জানান, ‘আজব শহর’ খুব শিগগির টাইমস মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

কালবেলা/আরডা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১০

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১১

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১২

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৩

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৪

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৫

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১৬

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

১৭

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

১৮

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

১৯

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X