বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ফারহান-তিশার সম্পর্ক নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য করলেন অথৈ

মুশফিক আল ফারহান ও তানজিন তিশা। ছবি : সংগৃহীত
মুশফিক আল ফারহান ও তানজিন তিশা। ছবি : সংগৃহীত

শোবিজ অঙ্গনে চলছে একের পর এক গুঞ্জন। এবার ছোট পর্দার অভিনেতা মুশফিক আল ফারহান ও তানজিন তিশাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য করলেন অভিনেত্রী সামিয়া অথৈ। সেই সঙ্গে শুটিং চলাকালে সবার সামনে মারধরের অভিযোগও করেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) ফেসবুক লাইভে এসে অথৈ বলেন, আমরা মানিকগঞ্জে আমরা নতুন সিনেমার শুটিং করছিলাম।

তিনি বলেন, গত ২ মার্চ প্রথম শুটিংয়ে দিন তিশা আপুর জন্য আমি ঢাকা থেকে কেক নিয়ে যাই। কিন্তু তিনি সেটা গ্রহণ করেননি। এরপর প্রথম শটেই তিনি আমাকে খামচি দিয়ে রক্তাক্ত করে ফেলেন। বিষয়টি আমি স্বাভাবিকভাবে নিয়েই মনিটরের সামনে শটটি দেখতে যাই।

সে সময় মনিটরে বসে অভিনেতা শহিদুজ্জামান সেলিম এবং পরিচালক রিংকু পুরো দৃশ্যটি দেখছিলেন বলে জানান এ অভিনেত্রী। এই দৃশ্য দেখে সেলিম অবাক হয়ে অথৈয়ের কাছে জানতে চান তিশা কেন এমন আচরণ করলেন এবং তাদের মাঝে আগে থেকে কোনো ঝামেলা ছিল কি না।

এরপর অভিনেত্রী সামিয়া অথৈ জানান, মুশফিক আল ফারহানের সঙ্গে কাজ না করতে আমাকে মানা করে ছিলেন। এমনকি বলেছিলেন ফারহান তার (তানজিন তিশা) জামাই হয়। দুই বছর আগে তিনি এ কথা বলেছেন বলেও জানান তিনি।

অথৈ আরও জানান, শুধু তাকেই নয়, অভিনেত্রী কেয়া পায়েলসহ আরও অনেককেই ফোন করে ফারহানের সঙ্গে কাজ করতে নিষেধ করে হুমকি দেন তিশা। সে সময় তিশার কাছে এর কারণ জানতে চাইলে তিনি দাবি করেন ফারহান তার ‘জামাই’। এই ঘটনার পর অথৈ বিষয়টি ফারহানকে জানান এবং পরবর্তীতে তার সঙ্গে আর কাজ করেননি।

এ অভিনেত্রী জানান, সিনেমায় আমার শেষ শটে আজ (৩ মার্চ) তিনি আমাকে সবার সামনে এলোপাতাড়ি চড় মেরে চোখ ফুলিয়ে ফেলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১০

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১১

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১২

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

১৩

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

১৪

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৬

ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

১৭

সেতু বিভাগের সচিবের সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৮

বাউবি’র এইচএসসি পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

১৯

ঢাকায় পানিবন্দি মানুষের পাশে গুলশান সোসাইটি

২০
X