বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে দীপ্ত টিভিতে ‘তান্ডব’সহ ১৪ সিনেমা

সিনেমার পোস্টার কোলাজ। ছবি - সংগৃহীত
সিনেমার পোস্টার কোলাজ। ছবি - সংগৃহীত

ঈদে দীপ্ত টিভিতে বসবে সিনেমার উৎসব। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে টিভি স্টেশনটি জানিয়েছে এ ঈদে তাণ্ডব সিনেমার টিভি প্রিমিয়ার করতে যাচ্ছে তারা। ঈদের দিন দুপুর ১টায় প্রচার হবে সিনেমা ‘তান্ডব’ (ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার)। এটি ২০২৫ সালের একটি বাংলাদেশি অ্যাকশন চলচ্চিত্র।

গল্প রচনা ও পরিচালনা করেছেন রায়হান রাফি এবং তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান। চলচ্চিত্রটির কাহিনি বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যেখানে শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।

‘তান্ডব’ ছাড়াও ঈদে থাকছে আরো ১৩টি বাংলা সিনেমা। ঈদের দিন সকাল ৯টায় প্রচারিত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এর পরিচালনায় সিনেমা 'ওমর'। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, দর্শনা বণিক। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় প্রচার হবে রায়হান রাফির পরিচালিত ‘সুড়ঙ্গ’। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা এবং দুপুর ১টায় প্রচার হবে জয়দ্বীপ মুখার্জীর সিনেমা ‘শিকারী’। এতে অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী, সব্যসাচি।

ঈদের তৃতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে দীপংকর দীপন পরিচালিত 'অন্তর্জাল'। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন এবং দুপুর ১টায় প্রচার হবে রায়হান রাফির পরিচালনায় সিনেমা ‘তুফান’। এতে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী।

ঈদের চতুর্থ দিন সকাল ৯টায় প্রচার চয়নিকা চৌধুরী ‘প্রহেলিকা’, অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, শবনম বুবলি এবং দুপুর ১টায় প্রচার হবে জয়দ্বীপ মুখার্জীর পরিচালনায় 'নবাব', অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী, রজতাভ দত্ত।

ঈদের পঞ্চম দিন সকাল ৯টায় প্রচার হবে শামীম আহমেদ রনি পরিচালিত 'ধ্যাততেরিকি' সিনেমা। অভিনয় করেছেন আরেফিন শুভ, নুসরাত ফারিয়া এবং দুপুর ১টায় প্রচার হবে কাজী হায়াৎ এর পরিচালনায় বাংলা সিনেমা ‘বীর’, অভিনয় করেছেন শাকিব খান, শবনম বুবলী।

ঈদের ষষ্ঠ দিন প্রচার হবে রেজা লতিফ পরিচালিত ও মান্না, অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘বাবার স্বপ্ন’ এবং দুপুর ১টায় প্রচার হবে শাকিব খান ও ববি অভিনীত সিনেমা ‘নোলক’। এটি পরিচালনা করেছেন সাকিব সনেট।

ঈদের সপ্তম দিন প্রচার হবে আরিফ মাহমুদ এর পরিচালনায় বাংলা সিনেমা ‘খেয়া ঘাটের মাঝি’। এতে অভিনয় করেছেন ফেরদৌস, শাবনূর এবং দুপুর ১টায় প্রচার হবে এফ আই মানিকের 'মায়ের হাতে বেহেস্তের চাবি'। এতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X