বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
রিয়েল তন্ময়
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৩ জুন ২০২৬, ০৩:৫৫ পিএম
প্রিন্ট সংস্করণ

কোথাও করতালি কোথাও হতাশা

ঈদের আট সিনেমা
আট সিনেমার পোস্টার কোলাজ। ছবি- সংগৃহীত
আট সিনেমার পোস্টার কোলাজ। ছবি- সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি নতুন সিনেমা। যদিও দশটি সিনেমা মুক্তির তালিকায় থাকলেও ঈদের আগ মুহূর্তে দুটি পিছিয়ে যায়। এগুলো হলো ‘রকস্টার’, ‘মালিক’, ‘রইদ’, ‘বনলতা সেন’, ‘মাসুদ রানা’, ‘তছনছ’, ‘অফিসার’ ও ‘পিনিক’। মুক্তির পর থেকে সিনেমাগুলো নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ প্রশংসায় ভাসালেও, প্রশ্ন তুলছেন অনেকেই। সব মিলিয়ে ঈদের এ উৎসবে সিনেমা নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া এবার বেশ মিশ্র। শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স মিলিয়ে ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সর্বোচ্চ সংখ্যক হলে মুক্তি পাওয়া এ সিনেমাটি ছিল আলোচনার কেন্দ্রে। তবে এখন পর্যন্ত সিনেমাটি নিয়ে অনেকেই প্রশংসা করছেন। তবে সমালোচনার হাত থেকে একেবারে রেহাই পায়নি রকস্টার। অনেকেই এর গল্প নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। চিত্রনাট্য ও গল্পে অসামঞ্জস্যতা রয়েছে বলে দাবি করছেন অনেকে। এদিকে এটিকে মিউজিক্যাল ফিল্ম বলা হলেও, সিনেমাটির কোনো গানই খুব একটা সাড়া ফেলতে পারেনি দর্শকের মনে। প্রেক্ষাগৃহ থেকে বের হয়ে অনেক দর্শককেই হতাশা প্রকাশ করতেও দেখা গেছে। এতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সাবিলা নূর , সুনিধি নায়েকসহ অনেকে। মুক্তির পর থেকে দর্শক প্রতিক্রিয়া জানতে প্রেক্ষাগৃহে নির্মাতা আজমান রুশো ও নায়িকাদের দেখা গেলেও, শাকিব খান বরাবরের মতোই ছিলেন দূরে।

সাত বছর বিরতি পেরিয়ে এবার মুক্তি পেয়েছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির সিনেমা ‘মালিক’। অ্যাকশন ঘরানার এ সিনেমাটিও আলোচনায় রয়েছে। তবে সমালোচনাও হচ্ছে। সব মিলিয়ে এক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে সিনেমাটি নিয়ে। অনেকেই বলছেন অ্যাকশনে বেশি মনোযোগ দিতে গিয়ে নির্মাতা গল্পের ভারসাম্য ধরে রাখতে পারেননি নির্মাতা সাইফ চন্দন। ঈদের দিন থেকেই সিনেমাটির প্রচারে হলে হলে ঘুরতে দেখা গেছে সিনেমার শিল্পী ও নির্মাতাকে। সব মিলিয়ে এ সিনেমাটিও আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে এখন পর্যন্ত বেশ মাঠ গরম রেখেছে।

'হাওয়া'খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন এবার মুক্তি দিয়েছেন তার দ্বিতীয় সিনেমা ‘রইদ’। সিনেমাটি নিয়ে মুক্তির আগে থেকে বেশ আলোচনা ছিল। শিল্পীদের অভিনয়ের পাশাপাশি সিনেমার ভিজ্যুয়াল দারুণ প্রশংসিত হচ্ছে। তবে সিনেমার গল্প সাধারণ অনেক দর্শকের বোধগম্য হচ্ছে না, কেউ কেউ বলছেন পুরো সিনেমা তাদের মাথার ওপর দিয়ে গেছে। অনেকেই গল্প বুঝতে না পেরে হতাশা প্রকাশ করেছেন। মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি অভিনীত এ সিনেমাটি শুধু সিনেপ্লেক্সে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে একই ধরনের মন্তব্য পাওয়া গেছে ঈদের আরেক সিনেমা ‘বনলতা সেন’ নিয়েও। এটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। শুধু সিনেপ্লেক্সে মুক্তি দেওয়া এ সিনেমাটি নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জীবনানন্দ দাশের জীবন, তার সাহিত্যকর্ম ও ব্যক্তিগত টানাপোড়েনের গল্পে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন করেছেন খায়রুল বাসার, মাসুমা রহমান নাবিলা, সোহেল মণ্ডল প্রমুখ।

জাজ মাল্টিমিডিয়া এবার মুক্তি দিয়েছে 'মাসুদ রানা' সিনেমা। কাজী আনোয়ার হোসেনের কালজয়ী স্পাই-থ্রিলার উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এটি। পরিচালনা করেছেন সৈকত নাসির। এটি নিয়ে প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি শোনা যাচ্ছে। গল্পের অসামঞ্জস্যতা যেমন রয়েছে, তেমনি দুর্বল এআইয়ের ব্যবহার নিয়েও কটাক্ষ করছেন দর্শক। এ সিনেমায় মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার সঙ্গে রয়েছেন পূজা চেরি। ঈদের দিন থেকেই প্রযোজক, নির্মাতা ও নায়ককে প্রেক্ষাগৃহে ঘুরতে দেখা গেলেও, এখন পর্যন্ত দেখা মেলেনি পূজার।

এ ছাড়া ঈদে মুক্তি পাওয়া শবনম বুবলী ও আদর আজাদ জুটির 'পিনিক' সিনেমাটির অবস্থা নাজেহাল। আগে কয়েকবার মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে যাওয়া এ সিনেমা এবার মুক্তি পেলেও প্রচারে দেখা মেলেনি প্রধান শিল্পীদের। নির্মাতা ও প্রযোজকদের দেখা গেলেও আদর-বুবলীর অনুপস্থিতি সিনেমাটিকে পেছনে ঠেলে দিয়েছে বলেও অনেকে মনে করছেন। শুধু সিনেপ্লেক্সে মুক্তি এ সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হচ্ছে। ক্ষোভ প্রকাশ করে প্রযোজক আশরাফ কিটু দাবি করেন, প্রচারে অংশ না নেওয়া সিনেমার সঙ্গে একধরনের প্রতারণা। সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ জুয়েল।

অন্যদিকে ঈদের আরও দুই সিনেমা 'তছনছ' ও 'অফিসার' নিয়ে লেখার মতো কিছু নেই। দুটি সিনেমাই ঈদের মতো উৎসবে নাম লিখিয়েছে শুধুই বাড়তি প্রচারের সুবিধা নেওয়ার জন্য। অনেকেই এই দুই সিনেমাকে ‘অখাদ্য’ বলেও দাবি করছেন। হতাশার পাশাপাশি হল ফেরত দর্শক ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই আবার সিনেমা দেখে বের হয়েই টাকা নষ্ট হওয়ার পাশাপাশি সময় নষ্ট হয়েছেন বলেও জানান। এক কথায়, দর্শক বেশ অসন্তুষ্ট হয়েছেন সিনেমা দুটি নিয়ে। দুই সিনেমাই নির্মাণ করেছেন বদিউল আলম খোকন। প্রচারে নায়কদের দেখা গেলেও, দেখা মেলেনি দুই সিনেমার নায়িকার! জানা গেছে, অফিসার সিনেমার নায়িকা মাহিয়া মাহি দেশের বাইরে রয়েছেন। অন্যদিকে তছনছ সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি দেশে থাকলেও, তিনি কোনো ধরনের প্রচারে অংশ নেননি। এটি নিয়ে সিনেমার প্রযোজক ও নায়ক মুন্না খান অভিযোগ করতেও দেখা গেছে। তিনি জানান, এ বিষয়ে নায়িকা ববির বিরুদ্ধে তিনি চলচ্চিত্র সংগঠনগুলোয় অভিযোগ করবেন।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X