বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে তড়িঘড়ি করে অস্ট্রেলিয়া যাচ্ছেন আরিফিন শুভ

সিনেমার পোস্টার ও আরিফিন শুভ। ছবি- সংগৃহীত
সিনেমার পোস্টার ও আরিফিন শুভ। ছবি- সংগৃহীত

আরিফিন শুভ অভিনীত সিনেমা 'মালিক'। গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পায়। এবার সিনেমাটি দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে। আর এর প্রিমিয়ারে অংশ নিতে ও প্রবাসী দর্শকদের সঙ্গে নিজের সিনেমা দেখতে অস্ট্রেলিয়া যাচ্ছেন শুভ। আগামীকাল তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে জানা গেছে। ১৩ ও ১৪ জুন সিডনির হোইটস ব্যাংকস্টাউন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে ‘মালিক’-এর প্রিমিয়ার শো। আয়োজনে রয়েছে বঙ্গজ ফিল্মস।

শুধু সিডনিই নয়, মেলবোর্ন ও অ্যাডিলেডেও ‘মালিক’-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে, সেখানেও উপস্থিত থাকবেন আরিফিন শুভ। প্রিমিয়ারে নিজে উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করবেন আরিফিন শুভ। একই সঙ্গে প্রবাসী দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের কথা রয়েছে তার।

দেশে মুক্তির পর থেকেই ‘মালিক’ দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটির প্রদর্শনী আরো বিস্তৃত হয়েছে এবং একাধিক নতুন একক প্রেক্ষাগৃহে শো যুক্ত হয়েছে। ফলে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায়ও সিনেমাটি দেখার সুযোগ বাড়ছে। প্রবাসী দর্শকদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় আরিফিন শুভ বলেন, "হ্যালো অস্ট্রেলিয়া। আমি আপনাদের আরিফিন শুভ। আগামী ১৩ ও ১৪ জুন সিডনিতে আমার নতুন সিনেমা ‘মালিক’ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকছি।"

তিনি আরো জানান, সিডনি প্রিমিয়ারে দর্শকদের সাড়া ভালো হলে অস্ট্রেলিয়ার অন্য শহরেও সিনেমাটির প্রদর্শনীর পরিকল্পনা নেওয়া হবে। পাশাপাশি পরিবার ও বন্ধুদের নিয়ে হলে এসে একসঙ্গে ‘মালিক’ দেখার আহ্বান জানান তিনি। দেশের সাফল্যের পর এবার আন্তর্জাতিক পরিসরে যাত্রা শুরু করছে ‘মালিক’, আর সেই যাত্রার কেন্দ্রবিন্দুতে থাকছেন আরিফিন শুভ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর সীমান্ত  / শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধকে পরিবারের কাছে হস্তান্তর

স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা হবে

আর্জেন্টিনার মোটর শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকদের থ্রি-পিস বিতরণ

কে কবে বিশ্বকাপের মঞ্চ মাতাবেন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘মৌসুমি ফল উৎসব’

রাত ১টার মধ্যে মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী হিলির পদত্যাগ

খাগড়াছড়িতে আ.লীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত

ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ যাত্রায় পাঁচ মাসে ১৩০০ প্রাণহানি 

ইসলামী আন্দোলন / সমস্যা সমাধানের পথে না হেঁটে হাসপাতালের লাইসেন্স বাতিল করা অন্যায্য

১০

নানার বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল শিশুর

১১

কার্টেল ওভারে ম্যাচ, বাংলাদেশের সামনে যে লক্ষ্য

১২

রেমিট্যান্সে আড়াই শতাংশ প্রণোদনা অব্যাহত থাকছে 

১৩

মেটলাইফের গবেষণা / জীবনের কঠিন মুহূর্তগুলোয় নিয়োগদাতাদের পাশে চায় কর্মীরা

১৪

গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

১৫

প্রস্তাবিত বাজেট ১৭ বছরের সংকট থেকে জাতিকে মুক্ত করবে : ১২ দলীয় জোট 

১৬

করমুক্ত আয়সীমা বাড়ল, সারা বছর রিটার্ন দেওয়ার সুযোগ

১৭

ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশের ফাইজা 

১৮

রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ

১৯

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি বাতিলে ৩ দিনের আলটিমেটাম

২০
X