বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবার টিভি অনুষ্ঠানে চিত্রা জহির

অভিনেত্রী ও নৃত্যশিল্পী চিত্রা জহির। ছবি - চ্যানেল আইয়ের সৌজন্যে
অভিনেত্রী ও নৃত্যশিল্পী চিত্রা জহির। ছবি - চ্যানেল আইয়ের সৌজন্যে

দেশীয় চলচ্চিত্রের ষাটের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী চিত্রা জহির প্রথমবারের মতো টিভি অনুষ্ঠানে নিজের অভিনয় ও ব্যক্তিজীবনের নানা দিক তুলে ধরছেন। ১৯৬০ সালে এহতেশাম পরিচালিত ‘রাজধানীর বুকে’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে চিত্রার যাত্রা। এরপর অভিনয় করেন ‘আজান’, ‘তোমার আমার’, ‘শাদী’, ‘রাজা এলো শহরে’, ‘বন্ধন’, ‘গোধূলির প্রেম’সহ বেশ কয়েকটি বাংলা ও উর্দু চলচ্চিত্রে। অভিনয়ের সূত্র ধরেই পরিচয় এবং বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রযোজক, পরিচালক কাজী জহিরের সঙ্গে। এরপর দুজনে মিলে চিত্রা ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেন ‘নয়ন তারা’, ‘ময়না মতি’, ‘অবুঝ মন’, ‘চাষীর মেয়ে’, ‘বধূ বিদায়’, ‘আমার স্বপ্ন’সহ বেশ কয়েকটি তুমুল চলচ্চিত্র। সেই চিত্রা এতকাল পর প্রথমবার কোনো টেলিভিশন অনুষ্ঠানে অতিথির আসনে বসলেন। তাকে ঘিরে ‘অনেক সাধের ময়না’ নামের বিশেষ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক আবদুর রহমান। যেখানে কথায় কথায় উঠে এসেছে চিত্রার অভিনয় এবং ব্যক্তি জীবনের নানা জানা অজানা কথা। চ্যানেল আই প্রেস উইংয়ের বার্তা প্রেরক জানান, অনুষ্ঠানটি চ্যানেলটিতে প্রচার হবে ২৮ মার্চ বিকেল ৫টা ২০ মিনিটে।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X