বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মিডিয়া ছাড়লেন লুবাবা; পরলেন নেকাব, মুখ আর দেখাবেন না

সিমরিন লুবাবা। ছবি : সংগৃহীত
সিমরিন লুবাবা। ছবি : সংগৃহীত

প্রখ্যাত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি এবং জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা মিডিয়া থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠা এবং খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ানো এই শিশুশিল্পী এখন থেকে আর কোনো অভিনয় বা মডেলিংয়ে অংশ নেবেন না। এমনকি জনসম্মুখে নিজের মুখও আর দেখাবেন না তিনি; ইতোমধ্যেই শুরু করেছেন নেকাব পরা।

শনিবার দুপুরে লুবাবার মা জাহিদা ইসলাম জেমি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্মীয় অনুশাসন ও জীবনধারায় পরিবর্তন লুবাবার মা জানান, লুবাবার নিজের উপলব্ধি থেকেই এই পরিবর্তন এসেছে। তিনি বলেন, ‘লুবাবা ধর্মীয় বই ও হাদিস পড়ে জীবনধারায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। সে মনে করছে, এই অবস্থায় মিডিয়ায় কাজ করা সম্ভব নয়। তাই সে অভিনয় ছেড়ে দিয়েছে এবং নেকাব পরা শুরু করেছে।’

জেমি আরও জানান, লুবাবা ইতোমধ্যেই কোরআন খতম দিয়েছে। তার সময় এখন কাটছে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও হাদিস পড়ে।

সোশ্যাল মিডিয়ায় প্রচারণায় শর্ত মিডিয়া ছাড়লেও সামাজিক যোগাযোগমাধ্যমে লুবাবা কিছু প্রচারণার কাজ চালিয়ে যেতে পারেন। তবে সেক্ষেত্রে একটি কঠোর শর্ত রয়েছে। তার মা জানান, লুবাবা যদি কোনো প্রমোশনাল কাজ করে, তবে তা নেকাব পরেই করবে। মুখ খুলে কোনো কাজ করবে না।

ওমরাহ পালনের পরিকল্পনা ধর্মের প্রতি লুবাবার এই অনুরাগের অংশ হিসেবে আগামী রমজান মাসে সে ওমরাহ হজ পালন করতে মক্কায় যাবে বলে পরিকল্পনা করেছে তার পরিবার।

উল্লেখ্য, দাদা আব্দুল কাদেরের অনুপ্রেরণায় খুব ছোট বয়সেই শোবিজে পা রেখেছিল লুবাবা। তার চটপটে কথাবার্তা ও অভিনয়ের কারণে অল্প সময়েই ব্যাপক পরিচিতি পেয়েছিল সে। তবে এখন সেই চেনা জগতকে বিদায় জানিয়ে ধর্মে মনোযোগ দিয়েছে এই শিশুশিল্পী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X