বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অণিমা রায়ের উপস্থাপনায় ‘অণিমার গানঘর’

অনুষ্ঠানের অতিথিদের সঙ্গে অণিমা রায় । ছবি - কোলাহলের সৌজন্যে
অনুষ্ঠানের অতিথিদের সঙ্গে অণিমা রায় । ছবি - কোলাহলের সৌজন্যে

দেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ড. অণিমা রায়ের উপস্থাপনায় নতুন অনুষ্ঠান শুরু হচ্ছে। কোলাহল কমিউনিকেশনের প্লাটফর্মের জন্য নির্মিত এই অনুষ্ঠানের নাম ‘অণিমার গানঘর’। অনুষ্ঠানে মূলত শিল্পী কথা বলবেন সংস্কৃতিজগতের বিভিন্ন শাখার গুণী ব্যক্তিদের সাথে। তার ভাবনা ও জীবন দর্শন নিয়ে। শিল্পী অণিমা রায়ের সাথে এক ধরণের বৈঠকি আলাপের আঙ্গিকেই সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি।

উপস্থাপনা প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘সঙ্গীত নিয়েই যেহেতু আমার আজীবনের পথচলা। তানভীর বললো- গানের মানুষদের নিয়ে একটা আড্ডা আলাপের আর্কাইভ থাকুক। আমারও তাই মনে হলো। সেই ভাবনা থেকেই আমার নিজস্ব গান ঘরে সঙ্গীত ও সংস্কৃতি অঙ্গনের গুণী মানুষদের সাথে একটা আড্ডা আলাপের চিন্তা থেকেই এই অনুষ্ঠানের আয়োজন।’

অনুষ্ঠানটি ৪০ মিনিট থেকে ১ ঘন্টা ব্যপ্তির। ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সৌজন্যে এটি নির্মান করছেন তানভীর তারেক। এরই মধ্যে অনুষ্ঠানের বেশ কিছু পর্ব ধারণ করা হয়েছে। ধারণকৃত পর্বে অণিমার গানঘরে অতিথি হয়েছেন প্রখ্যাত কন্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী, কন্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক তানভীর আলম সজীব, এবং দুষ্টু পোলাপাইন গান খ্যাত গায়িকা ঐশি।

অনুষ্ঠানের কারিগরি সহযোগিতায় কোলাহল কমিউনিকেশন। প্রতি সপ্তাহের শুক্রবার রাত ১০ টায় কোলাহল এর অফিশিয়াল পেজ, তানভীর তারেক এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল, স্বাধীন মিউজিক অ্যাপসহ মোট ৫ টি প্লাটফর্মে অনুষ্ঠানটি অবমুক্ত করা হবে। আগামী ৩ এপ্রিল শুক্রবার রাত ১০ টায় এর প্রথম পর্ব প্রচার হবে। প্রথম পর্বের অতিথি হিসেবে থাকবেন কন্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক তানভীর আলম সজীব।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X